অস্টিন ও তার পরিবার, ছবি – সৌজন্যে – এক্স – @SLUGONSOL
মা, ১ ভাই ও ১ বোন একটি প্যাডেল বোটে করে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল। সে ছিল একটি কায়াক-এ। ক্রমে সমুদ্র উত্তাল হয়ে উঠছিল। ঢেউ উথালপাতাল করছিল। ফলে সেই উত্তাল সমুদ্রের সঙ্গে লড়াই করে একটি প্যাডেল বোট বা কায়াকে ভেসে থাকা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল।
একসময় প্যাডেল বোটটি তার মা ও ২ ভাইবোনকে নিয়ে সমুদ্রে হারিয়ে যায়। ওই কিশোর বুঝতে পারে তার পক্ষে এই উত্তাল সমুদ্রে এভাবে তার মা ও ভাইবোনকে রক্ষা করা সম্ভব নয়। তার কায়াকটিও জলের ধাক্কায় উল্টে যায়।
ছেলেটি হার মানেনি। সে ওই সমুদ্রের সঙ্গে লড়াই করেই উপকূলের দিকে সাঁতার কাটতে শুরু করে। সমুদ্র উত্তাল, ঢেউ ভয়ংকর হয়ে উঠেছে। তার মধ্যেই একটি লাইফ জ্যাকেট পরে সে সাঁতার কাটছিল।
প্রায় ২ ঘণ্টা সাঁতার কাটার পর সে বুঝতে পারে লাইফ জ্যাকেটটির কারণে সে সাঁতারের গতি হারাচ্ছে। তাই সেটি সে জলের মধ্যেই ছেড়ে দেয়। তারপর লাইফ জ্যাকেট ছাড়াই আরও ২ ঘণ্টা টানা সাঁতার কেটে পৌঁছে যায় উপকূলে।
সেখানেই শেষ নয়। তারপর বেশ কিছুটা পথ প্রায় ছুটে সে সেখানে পৌঁছয় যেখান থেকে সে উদ্ধারকারীদের যোগাযোগ করতে পারে। জানাতে পারে তার মা ও ভাইবোন উত্তাল সমুদ্রে রয়েছে। কোথায় ঠিক হারিয়েছে সেটাও সে উদ্ধারকারীদের জানিয়ে দেয়।
দ্রুত হেলিকপ্টারের সাহায্যে শুরু হয় খোঁজ। ওই কিশোর যে জায়গার কথা জানিয়েছিল তারই কাছে সমুদ্রের মধ্যে একটি উল্টো যাওয়া নৌকা ধরে ৩ জনের দেখা পান উদ্ধারকারীরা। দ্রুত তাদের সেখান থেকে উদ্ধার করে উপকূলে ফিরিয়ে আনা হয়।
উপকূল থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে মাঝ সমুদ্র থেকে সকলকে উদ্ধার সম্ভব হয় কেবল ওই বালকের তৎপরতায়। তার জীবন বাজি রাখা ৪ ঘণ্টা সাঁতারে।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার পার্থ-এ। ছেলেটিকে এখন সকলেই অতিমানব বলে ব্যাখ্যা করছেন। খবরটি সংবাদমাধ্যম বিবিসি সহ বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…