World

বুকের ওপর কেউ যেন উঠে বসেছে, কি দেখতে গিয়ে হাড় হিম হয়ে গেল তরুণীর

বাড়িতে তাঁর ২টি কুকুর রয়েছে। ঘুমিয়ে থাকা তরুণী ভেবেছিলেন তাদেরই একটা হয়তো তাঁর বুকের ওপর এসে শুয়েছে। কিন্তু ঘুম ভাঙতে যা দেখলেন তাতে রক্ত জল হওয়ার জোগাড়।

তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় একসময় তিনি অনুভব করেন তাঁর বুকের ওপর একটা ভার। কেউ শুয়ে আছে। তরুণীর মনে হয় এ নিশ্চয়ই তাঁর পোষা কুকুরটি। সেই এসে তাঁর বুকের ওপর চেপে শুয়েছে। তাই ঘুমের ঘোরেই বুকে শুয়ে থাকা পোষ্যকে আদর করতে যান তিনি।

আর সেটা করতে গিয়েই প্রথম খটকাটা লাগে। ততক্ষণে তাঁর ঘুম ভেঙে গেছে। তাঁর স্বামী ঘরের আলো জ্বেলে তাঁকে শান্ত থাকার জন্য ইশারা করছেন।

এবার তরুণী যা দেখেন তাতে তাঁর রক্ত জল হওয়ার জোগাড় হয়। দেখেন তাঁর বুকের ওপর তাঁর পোষ্য নয় একটি অজগর সাপ শুয়ে আছে। যা তাঁর বুকের ওপর শুয়ে কোমরের কাছটা জড়িয়ে ধরেছে।

অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই তরুণী এরপর সাহস করে কোনওক্রমে জানালার কাছে যান। তারপর বুকের ওপর থেকে হাত দিয়ে ধরে সাপটিকে জানালার দিকে ঠেলে দেন।

সাপটি তরুণীর কোনও ক্ষতি করেনি। বরং এরপর সে যে জানালা দিয়ে ঘরে ঢুকে তরুণীর বুকের ওপর শান্তিতে শুয়ে ছিল, সেই জানালা দিয়েই বাইরে চলে যায়।

অজগরটি কার্পেট পাইথন প্রজাতির। লম্বায় ৮ ফুট। অস্ট্রেলিয়ায় কার্পেট পাইথন অনেক জায়গায় পাওয়া যায়। তবে তা যে কারও শোওয়ার ঘরে ঢুকে বুকের ওপর চড়ে এভাবে কুণ্ডলী পাকিয়ে শুয়ে পড়বে সেটা বোধহয় কেউ ভাবতে পারেননি।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026