World

লাল পাথরের মধ্যে সোনা আছে ভেবে কুড়িয়ে এনেছিলেন, গোটা বিশ্বকে চমকে দিল সেই পাথর

তিনি একটি পার্কে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই একটি লাল পাথরের খোঁজ পান তিনি। মাটির মধ্যে নেহাতই অবহেলায় পড়েছিল পাথরের টুকরোটা। বাকিটা ইতিহাস।

একটি লাল পাথর। সেটা পড়েছিল মাটির একটা কোণায়। পার্কের মধ্যে অনেকেই ঘোরাফেরা করছেন। অনেক পাথর এদিকওদিক ছড়ানো। কিন্তু এই পাথরের টুকরোটা দেখে একটু অবাকই লাগে তাঁর।

কেমন যেন অন্যরকম দেখতে। লালচে রং। বেশ শক্ত। ভারীও বটে। তাঁর দেখে মনে হয় এই পাথরের মধ্যে সোনার টুকরো থাকতে পারে। তিনি আর সময় নষ্ট না করে সেটা কুড়িয়ে নেন। তারপর সেটা বাড়ি নিয়ে আসেন।

শুরু হয় পাথরটি ভেঙে তার মধ্যে থাকা সোনা উদ্ধারের চেষ্টা। কিন্তু সেটা করতে গিয়ে তিনি আরও বড় চমক খান। এ কেমন পাথর যা হাতুড়িতে ভাঙে না, ড্রিল মেশিন দিয়ে ফুটো হয়না, অ্যাসিডে ডোবালেও তার কোনও পরিবর্তন হয়না!

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের কাছে মেরিবোরো রিজিওনাল পার্কে কুড়িয়ে পাওয়া সেই পাথরটি নিয়ে ডেভিড হোল বাড়িতে এসেছিলেন যে আশা নিয়ে সেটাতেই জল ঢালা হয়ে যায়। পাথরটা ভাঙতে না পারলে তো তার মধ্যে থাকা সোনা পাওয়া যাবেনা।

ডেভিড কিন্তু নিশ্চিত ছিলেন পাথরটা ভাঙতে পারলে ভিতরে সোনা তিনি পাবেনই। কারণ মেরিবোরো এলাকা সোনার খনির জন্যই বিখ্যাত। বছর কয়েক চেষ্টা করেও পাথরটি কিছুতেই ভাঙতে না পেরে ডেভিড পাথরটি নিয়ে অবশেষে বিশেষজ্ঞদের কাছে যান। কেন ভাঙা যাচ্ছেনা পাথরটা? সেটাই বোঝার চেষ্টা করেন তিনি।

বিশেষজ্ঞেরা পাথরের টুকরোটি পরীক্ষা করা শুরু করেন। এরপর তাঁরা যা জানান তাতে ডেভিড হতবাক হয়ে যান। বিশেষজ্ঞেরা জানান সেটি লোহা এবং নিকেলের মিশ্রণে তৈরি একটি প্রস্তরখণ্ড যা আসলে একটি উল্কাপিণ্ড। অত্যন্ত বিরল এক উল্কাপিণ্ড। যা মহাকাশ থেকে নেমে এসেছিল পৃথিবীর বুকে।

পাথরটির বয়স ৪৬০ কোটি বছর বলে অনুমান বিজ্ঞানীদের। এ পাথরের মূল্য সোনার খণ্ডের চেয়েও অনেক অনেক বেশি বলেই জানান তাঁরা। যেহেতু এটি মেরিবোরো-তে পাওয়া গিয়েছিল তাই তার নাম মেরিবোরো রাখা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্ববাসীও এই পাথরের কাহিনি জেনে অবাক।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026