World

‘বম্বে’ হয়ে গেল ‘বম্ব’, বিস্ফোরণের আতঙ্কে হুলুস্থুল বিমানবন্দরে

বানান বিভ্রান্তির গেরোয় ‘বম্বে’ হয়ে গেল ‘বম্ব’। আর সেই বোমের আতঙ্কে হুলস্থূল পড়ে গেল বিমানবন্দরে। অস্ট্রেলিয়ার ব্রিসবেন বিমানবন্দরের ঘটনা। গত বুধবার সেখানে রটে যায় একটা মারাত্মক খবর। বোমা ভর্তি ব্যাগ নিয়ে এক যাত্রী নাকি অবতরণ করেছে বিমানবন্দরে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বোমা বিস্ফোরণে ব্রিসবেন বিমানবন্দর উড়িয়ে দেবে সে। যাত্রীদের মধ্যে এও রটে যায়, আততায়ীর ব্যাগের মধ্যেই নাকি লেখা আছে ‘বম্ব টু ব্রিসবেন’। ব্যাস! হাওয়ার বেগে চাউর হওয়া সেই খবরে নিমেষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে।

প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে অনেকেই দৌড় লাগান বিমানবন্দরের বাইরের দিকে। আততায়ীকে খুঁজে পেতে খড়ের গাদায় সূচ খোঁজার মত অবস্থা হয় নিরাপত্তারক্ষীদের। শেষে এক যাত্রীর তৎপরতায় মেলে আততায়ীর সন্ধান। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় তথাকথিত ‘বোমা ভর্তি ব্যাগ’! বিমানবন্দর কর্তৃপক্ষ পরে জানায়, আসলে ব্যাগটি ছিল এক ভারতীয় বয়স্ক মহিলার। নাম ভেঙ্কট লক্ষ্মী। বুধবার মুম্বই থেকে তিনি ব্রিসবেনে এসে পৌঁছন মেয়ের কাছে যাবেন বলে। সঙ্গে ছিল মালপত্রের ব্যাগ। সেই ব্যাগের গায়ে লেখা বাক্যটি হওয়া উচিত ছিল ‘বম্বে টু ব্রিসবেন’। কিন্তু ‘বম্বে’ থেকে কোনওকারণে ‘এওয়াই’ শব্দটি মুছে যায়। ফলে অনিচ্ছাকৃত সেই ভুলে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। পরে অবশ্য প্রবীণার ব্যাগে লেখা ‘বম্ব’ শব্দটি কেটে নিচে ‘মুম্বই’ কথাটি লিখে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে হাঁফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। স্বস্তি পান বৃদ্ধাও।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026