মায়ানমারের প্রেসিডেন্ট হলেন টিন

মায়ানমারের প্রেসিডেন্ট পদে বসলেন টিন কাও। কয়েক দশকের সেনা শাসনের পর অবশেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারে প্রেসিডন্ট নির্বাচিত হলেন তিনি। সেনা শাসন থেকে মায়ানমারকে মুক্ত করার লড়াইয়ে যিনি পুরোধা হিসাবে খ্যাত সেই নোবেলজয়ী জননেত্রী আন সান সুকি-র ঘনিষ্ঠ হিসাবে পরিচিত টিন। মায়ানমারের সাংবিধানিক বিধিনিষেধের কারণে প্রেসিডেন্ট পদে তিনি বসতে পারেননি। নিয়ম অনুযায়ী শুধু নিজে মায়ানমারের নাগরিক হলেই হবে না, প্রেসিডেন্ট হতে গেল তাঁর পরিবারের কেউ বিদেশি নাগরিক হওয়া যাবে না। কিন্তু সুকির সন্তানেরা বিদেশি নাগরিক হওয়ায় তিনি প্রেসিডেন্ট হতে পারেননি। তবে টিন প্রেসিডেন্ট হলেও বকলমে প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন সুকিই। এদিন প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেন টিন। দুই সহ রাষ্ট্রপতিও এদিন তাঁর সঙ্গেই শপথ নেন। বুধবার মায়ানমার সংসদের যৌথ অধিবেশনে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন সুকি নিজেও।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026