অটলবিহারী বাজপেয়ীকে লাইফ সাপোর্ট সিস্টেমে দেওয়ার পর গত বুধবার সন্ধেয় তাঁকে দেখতে দিল্লির এইমসে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা অতি সংকটজনক হওয়ার পর ফের এইমসে হাজির হলেন প্রধানমন্ত্রী। এদিন দুপুরে প্রায় ৪৫ মিনিট এইমসে ছিলেন তিনি। সেখানে অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। অমিত শাহ এদিন সকালে একবার ঘুরে যান। ফের তিনি দ্বিতীয়বার দুপুরে হাজির হন এইমসে।
এছাড়াও এইমসে এদিন অটলবিহারী বাজপেয়ীকে দেখতে আসেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। আসেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…