State

বাজপেয়ীজির মাছের কাঁটা বাছার কথা ভোলেনি শান্তিনিকেতন

প্রথমবারে বোধ হয় মন ভরেনি। তাই দ্বিতীয়বারে চেয়েছিলেন বাঙালি খাবার। সেবার রান্না হয়েছিল পাবদা মাছের ঝাল। কিন্তু কাঁটা বাছার জন্য যে রাঁধুনিকেই ডেকে নেবেন এ কথা কেউ ভাবতেও পারেননি। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী নেই। কিন্তু তাঁর সেই আন্তরিকতা মাখা অনুরোধটা আজও চোখে জল এনে দেয় কৌশিক পালের।

দ্বিতীয়বার শান্তিনিকেতনে তৎকালীন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য অটলবিহারী বাজপেয়ী এসেছিলেন ২০০৪ সালে। রবীন্দ্রভবনে তাঁর জন্য বাঙালি রান্নার দায়িত্ব পেয়েছিলেন বোলপুরের হোটেল ব্যবসায়ী কৌশিক পাল। পরিবেশন করা হয়েছিল ঢেঁড়স পোস্ত, পাবদার ঝাল, ভাপা সন্দেশের মতো বীরভূমের মেনু।

কিন্তু মাছের কাঁটা বাছতে না পেরে তিনি নির্দ্বিধায় ডেকে নিলেন পাশে দাঁড়িয়ে থাকা কৌশিকবাবুকে। এমনকি খাবার খেয়ে এতটাই তাঁর ভাল লেগেছিল যে নিজেই কৌশিকবাবুকে ডেকে নিয়ে ছবিও তোলেন। আজ সেকথা স্মৃতি হয়েই লেগে আছে কৌশিকবাবুর মনে।

Shaoni Dutta

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026