World

অতি বিরল দৃশ্য, আচমকাই রঙিন ফুলে ভরে গেল বিশাল মরুভূমি

মরুভূমি মানেই মাইলের পর মাইল জুড়ে শুধু শুষ্ক পরিবেশ। মরূদ্যানে কিছু সবুজের দেখা পাওয়া যায় ঠিকই, তবে গোটা মরুভূমি ফুলে ঢেকে যাওয়ার ঘটনা সত্যিই বিরল।

মরুভূমির শুষ্কতার মধ্যেও এক অন্য ধরনের আকর্ষণ রয়েছে। রুক্ষ প্রান্তরকে কাছ থেকে দেখার ইচ্ছাতেই মানুষ ওই রুক্ষ ভূমিতে ছুটে যান। এমনই এক মরুভূমিতে শুষ্কতার বদলে লেগেছে প্রাণের ছোঁয়া।

যে প্রান্তর এতদিন ছিল রুক্ষ ও প্রাণহীন সেটাই এখন রং বেরংয়ের ফুলে ভরে গিয়েছে। সাদা এবং বেগুনি ফুলের মেলা বসেছে সেখানে। মরুভূমির উপর কেউ যেন রঙিন চাদর বিছিয়ে দিয়েছে।

এমন অসামান্য দৃশ্য দেখা গেছে চিলির আতাকামা মরুভূমিতে। এই আতাকামা বিশ্বের সবচেয়ে শুষ্ক স্থান গুলির মধ্যে একটি। যেখানে একফোঁটা জলের আশা করাই বৃথা, সেখানে এত ফুলের সমাহারে অবাক হতেই হয়।

এটাও সত্যি যে বছরের একটি নির্দিষ্ট সময়েই এই শুষ্কতম মরুভূমিতে ফুলের মেলা বসে। স্থানীয় মানুষজন এটিকে বলেন ডেসিয়েরতো ফ্লোরিডো বা ফুলের মরুভূমি।

তবে নিয়মিত নয়, বরং কয়েক বছরের ব্যবধানে এটি ঘটে। চিলির একটি বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিসংখ্যান থেকে জানা গেছে গত ৪০ বছরে মাত্র ১৫ বার এমন ফুল ফুটেছে।

এই অদ্ভুত প্রাকৃতিক রহস্যের সমাধান লুকিয়ে রয়েছে মরুভূমির মাটির গভীরে। দীর্ঘ সময় অপেক্ষার পর মরুভূমিতে বৃষ্টি হলে সেখানকার তাপমাত্রা অনেকটাই নেমে যায়। ফলে মাটির গভীরে থাকা ফুল গাছের বীজগুলো প্রাণ পায়।

জলের ছোঁয়ায় মাটির নিচের সুপ্ত বীজগুলি ফুল হয়ে ফুটে ওঠে। বীজগুলি একসাথে ফুল হয়ে ফুটে ওঠায় মরুভূমিতে এই ফুলের চাদর দেখা যায়। সাধারণত বসন্তেই এই ফুল দেখা যায়। তবে এবার এল নিনোর কারণে অনেক আগেই সকলে এই ফুলের গালিচা দেখতে পাচ্ছেন।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026