বিজেপিকে ভোট, তালাক দিলেন স্বামী

তিনি চেয়েছিলেন স্ত্রী কংগ্রেসকে ভোট দিন। গ্রামের মোড়লদের তরফেও এমনই ফরমান জারি করা হয়েছিল। কিন্তু স্ত্রীর তাতে প্রবল আপত্তি। তিনি বিজেপিকেই ভোট দেবেন। দিলেনও তাই। আর তাতেই ভেঙে গেল একটা সুখের সংসার। স্ত্রী বিজেপিকে ভোট দেওয়ায় তাঁকে তালাক দিলেন অসমের বাসিন্দা আইনুদ্দিন। অসমের শোনিতপুর জেলার দোনাম আদ্দাহাটি গ্রাম। এখানেই দশ বছরের বিবাহিত সংসার আইনুদ্দিন ও দিলওয়ারা বেগমের। সুন্দর কাটছিল দিনগুলো। বাধ সাধল ভোট। অসমের প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে গ্রামের মোড়লরা ফরমান জারি করেন গ্রামের সকলকে কংগ্রেসকে ভোট দিতে হবে। ফরমান মানতে অস্বীকার করেন দিলওয়ারা বেগম। স্বামী অনেক করে বোঝানোর পরও সেকথা না মেনে বিজেপিকে ভোট দেন তিনি। স্ত্রীর এই আচরণ মেনে নিতে পারেননি আইনুদ্দিন। অগত্যা তালাক।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026