National

বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে

বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদ। ফলে অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।

গুয়াহাটি : গত কয়েকদিনে লাগাতার বৃষ্টি ক্রমশ জটিল করে তুলছে অসমের পরিস্থিতি। জল বাড়ছে বিভিন্ন নদীতে। সবচেয়ে খারাপ অবস্থা ব্রহ্মপুত্রের। অনেক জায়গায় ব্রহ্মপুত্র নদ বিপদ সীমার ওপর দিয়ে বইছে। ফলে হুহু করে জল ঢুকছে বিভিন্ন এলাকায়। অসমের ৯টি জেলায় ব্রহ্মপুত্র ক্রমশ জটিল আকার নিচ্ছে। অনেক গ্রাম ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে।

অসমের ১৬টি জেলার ৭০৪টি গ্রামের পরিস্থিতি শোচনীয় আকার নিয়েছে। গ্রামগুলি প্লাবিত হওয়ায় ২ লক্ষ ৫৩ হাজার মানুষ অথৈ জলে পড়েছেন। পরিবার নিয়ে পালাতে হচ্ছে তাঁদের। প্রশাসনের তরফে তাঁদের অস্থায়ী থাকার বন্দোবস্ত করা হচ্ছে। বৃষ্টি যেভাবে চলছে, যেভাবে জল আরও বাড়ছে তাতে অসমের আরও অনেক গ্রামই আতঙ্কের প্রহর গুনছে।

প্রবল বৃষ্টি ও বন্যায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের বাগজান এলাকার যে তেলের কুয়োয় আগুন লেগেছিল সেই এলাকাও প্লাবিত বলে সংস্থার তরফে জানানো হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে দ্রুত প্লাবিত এলাকার মানুষকে যাবতীয় সাহায্য দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। করোনা সতর্কতা মেনেই যেন সবকিছু করা হয় সেকথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। অসমের ধেমাজি, লখিমপুর, বিশ্বনাথ, উদালগুরি, দারাং, বক্সা, নলবারি, বরপেটা, কোকরাঝাড়, নগাঁও, গোলাঘাট, জোরহাট, মাজুলী, শিবসাগর, তিনসুকিয়া এবং ডিব্রুগড় জেলাগুলি বন্যায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026