অসমে জঙ্গিহানা, মৃত ১৪

সন্ত্রাসবাদী হানায় অসমে মৃত্যু হল ১৪ জনের। ১৫ জন গুরুতর আহত। শুক্রবার ঘটনাটি ঘটে অসমের কোকরাঝাড়ের বালাজান তিনালি এলাকার ১টি সাপ্তাহিক বাজারে। পুলিশ জানিয়েছে ব্যস্ত বাজারে আচমকাই ২ সন্ত্রাসবাদী এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। মুহুর্তে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আশপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষজন। প্রাণভয়ে শুরু হয়ে যায় ছুটোছুটি। এরমধ্যেই ১টি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। যাতে বাজারের ৩টি দোকানে আগুন লেগে যায়। সন্ত্রাসবাদীদের ঠেকাতে পুলিশ পাল্টা গুলি চালালে শুরু হয় গুলি‌যুদ্ধ। যা প্রায় ২০ মিনিট স্থায়ী হয়। পরে পুলিশের গুলিতে ১ সন্ত্রাসবাদীর মৃত্যু হলেও অন্যজন পালাতে সক্ষম হয়। মৃতের কাছ থেকে ১টি একে ৪৭ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় তল্লাশি। এদিকে এখনও কোনও সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026