Entertainment

অভিনয় শেখানোর সময় বিখ্যাত এক কণ্ঠস্বর শোনানো হয়, কার জানালেন আসরানি

বলিউডের যেসব মানুষ প্রবাদপ্রতিম হয়েছেন তাঁদের মধ্যে অবশ্যই আসরানি একজন। হাস্যকৌতুকের অভিনয়ে দক্ষ এই মানুষটি এবার জানালেন কার কণ্ঠস্বর শোনানো হয় অভিনয় স্কুলে।

বিশ্বে যত অভিনয় স্কুল রয়েছে সেখানে অনেক শিক্ষার্থী অভিনয় শিখতে হাজির হন। তাঁদের অভিনয়ের খুঁটিনাটি শেখানোর সময় এক বিখ্যাত মানুষের কণ্ঠস্বর অবশ্যই শোনানো হয়। অনেকেই সেকথা জানেননা।

এবার সেই নামটা জানালেন বলিউডের কিংবদন্তি হাস্যকৌতুক অভিনেতা আসরানি। যাঁর শোলে সিনেমার সেই বিখ্যাত ডায়লগ হাম আংরেজ কে জামানে কে জেলার হ্যায় আজও অবিস্মরণীয় হয়ে আছে।

আসরানি শোলে সিনেমায় এক জেলারের চরিত্রে অভিনয় করেন। অল্প সময়ের জন্য পর্দায় উপস্থিতি সত্ত্বেও তাঁর সেই উপস্থিতি আজও অমলিন হয়ে আছে। সেখানে জেলারকে অনেকটা হিটলারের মত দেখতে ছিল।

৮২ বছরে এসে আসরানি সেই কথা স্মরণ করতে গিয়ে জানালেন এমন এক তথ্য যা অনেকেরই জানা নাও থাকতে পারে। আসরানি জানালেন, বিশ্বের যত অভিনয় শিক্ষার স্কুল রয়েছে সেখানে প্রতিটি প্রতিষ্ঠানের কাছে একটি কণ্ঠস্বর রাখা থাকে।

বিখ্যাত এই মানুষটির নাম হিটলার। আসরানির মতে, হিটলারের কণ্ঠস্বরের একটি বিশেষত্ব ছিল। তিনি যখন কথা বলতেন তখন মানুষকে বিমোহিত করে ফেলতে পারতেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোটা জার্মানির মানুষকে দেশের জন্য জীবন উৎসর্গ করতে মানসিকভাবে প্রস্তুত করতে পেরেছিলেন হিটলার। তাও কেবল তাঁর কথা দিয়ে। তাই তাঁর সেই কণ্ঠস্বর এখনও শোনানো হয়, শেখানো হয় অভিনয় শিক্ষার স্কুলগুলিতে।

১৯৭৫ সালের কালজয়ী সিনেমা শোলে-তে সেই হিটলারকেই জেলারের চরিত্র দিয়ে অন্যভাবে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন আসরানি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026