Sports

ভারত-পাক দ্বৈরথের আগে ফুটছে ২ দেশ

এশিয়া কাপে বুধবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যুযুধান দুপক্ষের খেলোয়াড়দের মধ্যে যেমন বাড়তি চাপ তেমনই উত্তাপের পারদ চড়ছে ২ দেশের আমজনতার মধ্যেও। দুবাইতে প্রবল গরম। তারমধ্যেই খেলা। ফলে ২ উত্তাপ মিলিয়ে যে দল চাপ নিতে সমর্থ হবে সেই দলই জয়ীর তকমা পাবে।

মাঠে খেলার পাশাপাশি দুবাই জুড়ে এই ম্যাচ ঘিরে টিকিটের হাহাকারও শুরু হয়েছে। নতুন কিছু নয়। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সব টিকিট বিক্রি। তারপরও টিকিটের জন্য হাহাকার। টিকিটের কালোবাজারি। এরমধ্যেই চিরদিন ভারত-পাকিস্তান ক্রিকেটের বাইশ গজে মুখোমুখি হয়েছে।

গত মঙ্গলবার খাতায় কলমে দুর্বল হংকংয়ের বিরুদ্ধে ভারতকে জয় পেতে রীতিমত কসরত করতে হয়েছে। মাত্র ২৬ রানে জয় এসেছে ভারতের ঝুলিতে। সেই ম্যাচের সঙ্গে অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের তুলনা হয়না। এই ম্যাচের মেজাজই আলাদা। বদলে যায় খেলোয়াড়দের মানসিকতা। জয়ের মারণ খিদে পেয়ে বসে দু দলকে। বিরাটহীন ভারতকে অবশ্য সমীহ করছে পাকিস্তান। বিরাট না থাকা খুব বড় চিন্তার কারণ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। আসল কথা হল ওই দিনটায় কে খেলে দিচ্ছে তার ওপর। স্নায়ুর চাপ কে ধরে রাখতে পারছে তার ওপর নির্ভর করবে জেতা হারা।

জিত হার যাই হোক লড়াই কিন্তু জমবে বলেই আশাবাদী ২ দেশের আমজনতা। তারই প্রতীক্ষায় সকলে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হবে উপমহাদেশের সবচেয়ে বড় মহারণ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026