Sports

ভারত-পাক মহারণে আজ পুনরাবৃত্তি না বদলা, অপেক্ষায় ২ দেশ

ভারতের কাছে এশিয়া কাপের প্রথম দ্বৈরথে গোহারান হেরেছে পাকিস্তান। ভারতের কয়েকজন ক্রিকেট বোদ্ধাও দাবি করছিলেন পাকিস্তান টিম ভারতের চেয়ে গোছানো। ফলে তাদের নাকি জেতার সুযোগ বেশি। কিন্তু মাঠে হল উল্টোটা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, কোনও বিভাগেই পাকিস্তানকে দাঁড়াতে দেয়নি মেন ইন ব্লু। কিন্তু সে এখন অতীত। রবিবার ফের ২ চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি। ফের নতুন লড়াই। ফের ২ দেশের জয়ের জন্য মরণ কামড়।

সেই মহারণ আজ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়। দুবাইতে এখন প্রবল গরম। এটা ২ দলের জন্যই বড় সমস্যা। গরম সইয়ে নিতে দুপুর থেকেই অনুশীলনে নামছে ভারতীয় দল। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে যেভাবে হেরেছে। তারপর সুপার ফোরের প্রথম ম্যাচেও আফগানিস্তানের বিরুদ্ধে যে কঠিন লড়াই দিয়ে জিতেছে তাতে কিন্তু মনোবলের দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে তারা। অন্যদিকে ভারত পাকিস্তান ও বাংলাদেশকে নেহাতই উড়িয়ে দিয়ে মনোবলের তুঙ্গে। ভারত চাইবে এদিনও পাকিস্তানকে সহজে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করতে। অন্যদিকে আগের ম্যাচে লজ্জার হারের বদলা নিতে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে পাকিস্তানও।

গতদিন ভারত-পাক ম্যাচ খাতায় কলমে গুরুত্বপূর্ণ ছিলনা। কিন্তু ভারত-পাকিস্তান বলেই উত্তেজনা ছিল তুঙ্গে। এদিন কিন্তু তা নয়। সুপার ফোরে ২টি দেশই একটি করে ম্যাচ জিতে রয়েছে। ফলে আজ যে দল জিতবে তারা একটি ম্যাচ বাকি থাকতেই ফাইনালে পৌঁছে যাবে। সেদিক থেকে এই ম্যাচ ২ দলের কাছেই গুরুত্বপূর্ণ।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026