শিখর রোষে ভস্ম বাংলা, এশিয়া কাপ ভারতের

ষষ্ঠবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ নিজেদের দুশো শতাংশ প্রয়োগ করেও পারল না ইতিহাস তৈরি করতে। শেষ পর্যন্ত শিখর ধাওয়ান ও বিরাট কোহলির চূড়ান্ত পেশাদারিত্বের কাছে হার মানতে বাধ্য হল বাংলার বাঘেরা।

সাব্বির রহমানের তৈরি করা ভিতের ওপর মাহমুদুল্লার গড়া ১২০ রানের ইমারত খুব একটা খাটো ছিলনা। ইনিংসের দ্বিতীয় ওভারেই রোহিত শর্মার উইকেট তুলে নিয়ে ভারতকে প্রাথমিক ধাক্কা দেন আল আমিন। কিন্তু শিখর ঝড়ের কাছে এরপর তাসের ঘরের মতো লুটিয়ে পড়তে থাকে বাংলাদেশি যোদ্ধারা।

টানটান বোলিং ও অতিরিক্ত রানের খাতা শূণ্য রাখলেও, বাংলা ফিল্ডিংয়ের কিছু ফাঁকফোকর ধাওয়ান-কোহলি যুগলকে লড়াইয়ে টিকে থাকার রাস্তাটা তৈরি করে দেয়। তবে এই ২ ভারতীয় ব্যাটসম্যানও এমন কোনও সুযোগ বাংলাদেশি ফিল্ডারদের দেননি যার সুবিধা তাঁরা নিতে পারেন।

১৩ তম ওভারে ধাওয়ান আউট হওয়ার পর ক্যাপ্টেন ধোনির পাওয়ার হিটিং বাংলাদেশের সমস্ত আশাকে পদ্মার জলে ভাসিয়ে দেয়। ছক্কা হাঁকিয়ে জয় ছিনিয়ে নেওয়ার পেটেন্ট যে তাঁরই পাওয়া উচিত, সেই দাবি এদিন ফের একবার পেশ করে রাখলেন এম এস।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026