Entertainment

অভিনেতা রাজকুমার রাওকে সপাটে চড় মেরেছেন তিনি, কেন জানালেন আশুতোষ রাণা

আশুতোষ রাণা সকলের সামনে স্বীকার করে নিলেন অভিনেতা রাজকুমার রাওকে সপাটে একটা চড় মেরেছেন তিনি। কেন মেরেছেন তাও সকলের সামনেই জানালেন আশুতোষ রাণা।

সিনেমা জগতে তাঁর অভিনয় প্রতিভা দিয়ে একের পর এক চমক দিয়েছেন অভিনেতা আশুতোষ রাণা। তাঁর অভিনয় যেমন সকলকে মুগ্ধ করে, তেমনই বলিউডের নতুন তারকাদের মধ্যে রাজকুমার রাওয়ের অভিনয় দর্শকদের প্রতিবার স্তম্ভিত করে দেয়।

এই ২ বলিষ্ঠ অভিনেতা একটি টিভি অনুষ্ঠানে এসেছিলেন। সেখানেই আশুতোষ রাণা সকলের সামনে স্বীকার করলেন তিনি রাজকুমার রাওকে একটা সপাটে চড় কষিয়েছেন।

আর সেই চড় হজমও করেছেন রাজকুমার। কিন্তু কী এমন হল যে আশুতোষ রাণা এভাবে রাজকুমার রাওকে চড় মারলেন? তাও সকলকে জানিয়েছেন আশুতোষ।

আশুতোষ রাণা জানান, তিনি রাজকুমার রাওকে মোটেও চড় মারতে চাননি। কিন্তু রাজকুমার প্রায় একরকম অনুনয় করে চড় খান। তখন ভিড় নামে সিনেমার শ্যুটিং চলছিল।

একটি দৃশ্যে রাজকুমারকে চড় মারবেন আশুতোষ। এই ধরনের চড় মারার দৃশ্য সত্যি চড় না মেরেও দর্শকদের সামনে তুলে ধরার কৌশল সিনেমা জগতের জানা। সেভাবেই শট নেওয়ার স্থির হয়েছিল।

কিন্তু রাজকুমার চাইছিলেন শটে খুঁত না রাখতে। তাই তিনি আশুতোষের কাছে এসে তাঁকে সত্যি করেই চড় কষাতে বলেন। প্রথমে ইতস্তত করলেও পরিচালক যখন বলেন যে রাজকুমার নিজে যখন চাইছেন তখন আপত্তি কোথায়?

তখন আশুতোষ রাজি হয়ে যান। চড়ও মারেন রাজকুমারকে। তবে তার সেকেন্ড টেক নিতে হয়নি। এক টেকেই ওকে হয় এই চড় মারার দৃশ্য। প্রসঙ্গত ভিড় করোনাকালের পটভূমিতে তৈরি একটি সিনেমা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026