Sports

দিল্লিতে শুরু, ২০ বছর পর দিল্লিতেই শেষ

ভারতের বাঁ হাতি পেসার আশিস নেহরার সঙ্গে অবশেষে ইতি ঘটছে বাইশ গজের সম্পর্কের। নিজের ক্রিকেট জীবন শুরু করেছিলেন যে মাঠে, দিল্লির সেই ফিরোজ শাহ কোটলাতেই দেশের হয়ে জীবনের শেষ ম্যাচ খলতে চলেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই স্পীডস্টার। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে আদৌ তাঁর জায়গা হবে তো? এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট মহলে।

আশিস নেহরা কিন্তু রয়েছেন তূরীয় মেজাজে। তাঁর মতে, তাঁর এই বর্ণময় ক্রিকেট জীবনে শুধু একটিই আফসোস। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে জোহানসবার্গে বিশ্বকাপ ফাইনাল হেরে যাওয়া। ফেলে আসা সব কিছুর মধ্যে যদি সেই অভিশপ্ত বিকেলটি বদলানো যেত!

২০ বছরের কেরিয়ারে অসংখ্য কামব্যাক। চোট বা অপারেশন, কোনও কিছুই রুখতে পারেনি এই পেসারের গতিকে। এতদিন মাঠেই কাটিয়েছেন। সামনে অখণ্ড অবসর। এবার তাহলে কী করবেন বলে ভাবছেন আশিস নেহরা? এ প্রশ্নের কোনও পরিস্কার উত্তর তিনি দেননি। জানিয়েছেন, এখনই তিনি কিছু ভাবেননি অবসর জীবনের প্ল্যানিংয়ের বিষয়ে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026