Entertainment

প্রেমিকের সংসার ভাঙতে চাননি, এজীবনে তাই একাই রয়ে গেলেন আশা পারেখ

আশা পারেখকে নিশ্চয়ই মনে আছে। এক সময়ে বলিউডের ডাকসাইটে অভিনেত্রী, নায়িকা। একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি। তাবড় অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন পর্দায়। কিন্তু নিজের জীবনে একাই রয়ে গেলেন তিনি। বিয়ে করলেন না। এখন তিনি বৃদ্ধা। অনেকেই জানতে চান কেন বলিউডের এক সময়ের এই সুন্দরী নায়িকা অবিবাহিত থেকে গেলেন? এতদিনে সেকথা জানালেন খোদ আশা পারেখই। মনের অতলে লুকিয়ে রাখা সেই সত্য অকপটে স্বীকার করলেন তিনি।

আশা পারেখ জানিয়েছেন, তিনি নাসির হুসেনকে ভালবেসে ফেলেছিলেন। কিন্তু নাসিরের স্ত্রী, সন্তান রয়েছে। তাই তিনি নাসিরের ঘর ভাঙতে চাননি। তাঁর সন্তানদের একটা মানসিক চাপের মধ্যে ফেলতে চাননি। তার চেয়ে একা থাকা অনেক ভাল বলে মনে করেছিলেন আশা। তিনি বলেন, তাঁর মা আবার চাইতেন তাঁর বিয়ে হোক। পাত্রের ঠিক নেই। কিন্তু আগেভাগেই তিনি মেয়ের জন্য বিয়ের পোশাকও কিনে ফেলেছিলেন।

আশা পারেখ বলেন, তাঁর মা তাঁর কুষ্ঠি নিয়ে দেখাতেন। কিন্তু অনেকেই তখন বলেছিলেন এই মেয়ে বিয়ের পর সুখী হবেনা। যদিও আশা বলেন তিনি এসবে বিশ্বাস করেননা। তবে এসব কথা তাঁকে মানসিক শান্তি দেয়। তিনি আরও বলেন, বিয়ে কোনও রামধনু বা প্রজাপতি নয়। এখানে দুজনকেই বুঝতে হয়। একে অপরের কথা মেনে নিতে না পারলে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দ্রুত আলাদা হয়ে যায়। এটা ঠিক নয় বলেই মনে করছেন আশা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

তুলা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026