Entertainment

ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন আশা ভোঁসলে, জানালেন তাঁর বাড়িতে কর্মরত মহিলা

সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন তাঁর বাড়িতে কর্মরত এক মহিলা।

আশা ভোঁসলের বাড়িতে কাজ করেন তিনি। নাম সুনাম সালভে। ১ বছর, ২ বছর নয়, তিনি আশা ভোঁসলের বাড়িতে কাজ করছেন বিগত ৪০ বছর ধরে। এই বিরাট সময়ে তিনি আশা ভোঁসলেকে খুব কাছ থেকে দেখেছেন।

বাড়িতে ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন ভারতের এই কিংবদন্তি শিল্পী? সংবাদ সংস্থা আইএএনএস-কে সুনাম জানান, ব্যক্তিগত জীবনে আশা ভোঁসলে ছিলেন মাটিতে পা রাখা একজন মানুষ। জীবনে সাফল্যের চুড়ো ছুঁলেও সকলকে সম্মান দিতেন।

সুনামের মতে তিনি একজন দরিদ্র মানুষ। কিন্তু তাঁর মত দরিদ্র মানুষকেও যথাযথ সম্মান প্রদর্শন করতেন আশা ভোঁসলে। এমনকি তাঁর গ্রামের বাড়িতেও একবার গিয়েছিলেন আশা।

কখনও ছুটি চাইলে না করেননি তাঁকে। আশার ব্যবহার এতটাই ভাল ছিল যে তা অকপটে বলতে দ্বিধা করেননি সুনাম সালভে। আশা ভোঁসলে আর নেই একথা শোনার পর তাই শোকস্তব্ধ হয়ে যান তিনি।

৯২ বছর বয়সে চিরঘুমের দেশে চলে গেলেন আশা ভোঁসলে। তাঁর ছেলে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, যাঁরা তাঁর মাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে চান তাঁরা সোমবার ১১টায় তাঁর লোয়ার পারেলের বাড়িতে আসতে পারেন। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করতে পারেন। বিকেল ৪টের সময় আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন হবে শিবাজি পার্কে।

আশা ভোঁসলের প্রয়াণে শোক ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন রাজনৈতিক তথা অন্যান্য ক্ষেত্রের প্রথিতযশা মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এই প্রথম আমেরিকায় স্বামী বিবেকানন্দের মূর্তি গর্বিত করল বাঙালিকে

এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…

April 12, 2026

অমরনাথ যাত্রা কবে থেকে শুরু, কবে পর্যন্ত চলবে, ঘোষণা হল দিনক্ষণ

বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…

April 12, 2026

মেষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

বৃষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

মিথুন রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

কর্কট রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত কর্কট রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026