Entertainment

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন। মুম্বইয়ের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে শনিবার আশা ভোঁসলে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসা চলছে।

হাসপাতালের এমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস ইউনিটে তাঁর চিকিৎসা চলছে। আশা ভোঁসলের বর্তমানে বয়স ৯২ বছর। সংবাদ সংস্থা আইএএনএস এও জানিয়েছে যে আশা ভোঁসলে যে তাঁদের হাসপাতালে ভর্তি এবং তাঁর চিকিৎসা চলছে তা নিশ্চিত করেছেন ব্রিচ ক্যান্ডির চিকিৎসক প্রতীত সামদানি।

১৯৪৩ সালে মারাঠি নাটকে গান গেয়ে সঙ্গীত জীবন শুরু করেন ভারতের এই কিংবদন্তি শিল্পী। ১৯৪৮ সালে প্রথম সিনেমায় প্লেব্যাক। চুনরিয়া নামে সিনেমায় গান গেয়ে বলিউডে পা রাখেন তিনি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

আশা ভোঁসলের সুরের যাদুতে গোটা ভারত আচ্ছন্ন হয়। ২০০৬ সালে তিনি নিজেই জানান সেই পর্যন্ত তিনি নানা ভাষা মিলিয়ে ১২ হাজার গান গেয়েছেন। ২০টি ভারতীয় ও বিদেশি ভাষায় গান গেয়েছেন আশা ভোঁসলে।

আরডি বর্মন তো বটেই, সেই সঙ্গে ভারতের তাবড় সুরকারদের সুরে গান গেয়েছেন তিনি। ২০০০ সালে তাঁকে দাদা সাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হয়। ২০০৮ সালে অর্জন করেন পদ্ম বিভূষণ সম্মান।

এছাড়া সেরা মহিলা প্লেব্যাক সঙ্গীতশিল্পী হিসাবে ৭টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে আশা ভোঁসলের ঝুলিতে। এছাড়াও নানা সম্মান অর্জন করেছেন জীবনে। ২০১৩ সালে মারাঠি সিনেমা ‘মাই’-তে তিনি অভিনয়ও করেন। সঙ্গীতের এই উজ্জ্বলতম তারকা রান্নাতেও অত্যন্ত পটু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কর্কট রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

সিংহ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

কন্যা রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

তুলা রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃশ্চিক রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

ধনু রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026