ফাইল : আশা ভোঁসলে, ছবি - আইএএনএস
ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলে। যাঁর গান প্রতিটি প্রজন্মকে মুগ্ধ করেছে। সেই আশা এবার পা দিতে চলেছেন ৯০ বছর বয়সে। ভারতের যতজন গায়ক, গায়িকা চিরদিনের জন্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন তাঁদের কেউই তাঁদের ৯০ বছর বয়সে গান ধরে উঠতে পারেননি। কিন্তু আশা ভোঁসলে পারেন।
আশা ভোঁসলে ৯০ বছরেও অবলীলায় গেয়ে দেন অনেক জনপ্রিয় গান। আশা ভোঁসলের জীবনটাই গানের জন্য উৎসর্গ করা। তাই সেই গান দিয়েই নিজের ৯০ তম জন্মদিনকে চিরস্মরণীয় করে রাখতে চলেছেন তিনি। এজন্য তিনি পাড়ি দিচ্ছেন দুবাই।
দুবাইতে আশা ভোঁসলে তাঁর জন্মদিন পালন করবেন একটি কনসার্টের মধ্যে দিয়ে। কনসার্টের নামই আশা অ্যাট ৯০ লাইভ। দুবাইয়ের কোকা-কোলা এরিনায় এই গানের অনুষ্ঠান হবে।
এই বয়সেও যে স্টেজে ওঠা যায় তা আশা ভোঁসলে ফের দেখিয়ে দিতে চলেছেন আগামী ৮ সেপ্টেম্বর তাঁর জন্মদিনে। প্রসঙ্গত সারাজীবনে এখনও বিভিন্ন ভাষা মিলিয়ে ১২ হাজারের ওপর গান গেয়েছেন আশা ভোঁসলে।
জীবনে ওপি নায়ারের সুরেও যেমন গান গেয়েছেন, তেমনই আবার এ আর রহমানের সুরেও মাতিয়ে দিয়েছেন সুরের জগত। ১৯৮০ সালে রাহুল দেববর্মনকে বিয়েও করেন আশা।
আশা ভোঁসলের ঝুলিতে পুরস্কারের শেষ নেই। ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…