Entertainment

কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাহরুখের ছেলে আরিয়ান

বাবাকে মহিলা পরিবৃত অবস্থায় তিনি ছোট থেকেই দেখেছেন। হয়তো এখনও দেখেন। শাহরুখ খানের মহিলা ফ্যানেরা তাঁকে ঘিরে ধরবেন এটাই স্বাভাবিক। এবার শাহরুখের ছেলে আরিয়ানও প্রেম করা শুরু করে দিলেন। অন্তত এমনই খবর ছড়িয়েছে। আরিয়ানের গলা শোনা গেছে লায়ন কিং সিনেমায়। সেই আরিয়ান পড়াশোনা করেন লন্ডনে। আর পড়তে পড়তেই নাকি তিনি এক মেমসাহেবের প্রেমে পড়েছেন।

ব্রিটিশ ব্লগার ওই তরুণীর সঙ্গে ডেটেও নাকি যেতে দেখা গেছে শাহরুখ পুত্রকে। এমনকি বিষয়টা অনেকদূর গড়িয়েও গেছে। বাবার সঙ্গে আলাপ না হলেও, মা গৌরী খানের সঙ্গে মেয়েটির আলাপও নাকি করিয়ে দিয়েছেন আরিয়ান। গৌরী খান ওই তরুণীর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন। কথা বলেছেন। আর তাঁর নাকি ছেলের প্রেমিকাকে বেশ মিষ্টিও লেগেছে!

আরিয়ানের এই প্রেম কাহিনির খবর ছড়িয়ে পড়াই নয়, আরিয়ানের সঙ্গে ওই রহস্যময়ীর একটি ছবিও ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছে। ছবিটি ভাইরালও রয়েছে। সম্প্রতি লায়ন কিং সিনেমার হিন্দি ভার্সনে রাজা মুফাসা-র কণ্ঠটি দিয়েছেন শাহরুখ খান। প্রশংসাও কুড়িয়েছেন। সেটাই স্বাভাবিক। শাহরুখ খান তিনি। সেই লায়ন কিং সিনেমাটির হিন্দি ভার্সনে আরিয়ান আবার সিম্বা-র গলাটা দিয়েছেন। সেটাও অনেকের ভাল লেগেছে। প্রশংসা পেয়েছে। ফলে সেই সূত্রে আরিয়ান খবরে আসছিলেন। এবার এসে পড়লেন প্রেম পর্বকে সামনে রেখে।

আরিয়ানের দিদি সুহানা কখনও তাঁর পোশাকের জন্য, কখনও মডেলিংয়ের জন্য, কখনও বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে নাচগানের সময় ভিডিও ভাইরাল হয়ে খবরে আসছেন। নিয়মিত সুহানাকে নিয়ে খবর হয় এখন। তবে আরিয়ানকে নিয়ে ততটা হৈচৈ ছিলনা। তার চেয়ে তাঁর ছোট ভাই আব্রাম অনেক বেশি জনপ্রিয়। অনেক বেশি লাইম লাইটে। আরিয়ানের লাইমলাইটে আসা শুরুই লায়ন কিংয়ে গলা দেওয়া থেকে। এবার তাঁর প্রেম পর্বের মুচমুচে কাহিনি সংবাদ মাধ্যমে যেভাবে ছড়াচ্ছে তাতে তিনিও লাইমলাইটে এসেই পড়লেন বলা চলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

তুলা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026