Entertainment

জেল থেকে বেরলেন বটে, তবে বাড়ি থেকে বেরবেন না আরিয়ান

শনিবার জেল থেকে মুক্তি পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। একটি ক্রুজ থেকে প্রথমে আটক হন তিনি।

মুক্তি মিলেছিল ২ দিন আগেই। কিন্তু জামিনের কাগজপত্র সহ আদালতের যাবতীয় প্রয়োজনীয় কাগজ আর্থার রোড জেলে পৌঁছতে সময় লাগল। তাই মুক্তি পেতে শনিবার হল। তবে দেরি হলেও এটা খান পরিবারের জন্য বড় স্বস্তি। অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরেছে এতেই খুশি গোটা পরিবার।

শনিবার গ্রেফতারির ২৯ দিন পর মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে বেরিয়ে আসেন আরিয়ান খান। পরনে গাড় নীল শার্ট ও মুখে কালো মাস্ক। এইটুকুই এদিন দেখা গিয়েছে আরিয়ানের।

এদিন আরিয়ানের মুক্তি হতে পারে সেকথা মাথায় রেখে সাংবাদিকরা ভিড় করেছিলেন গেটে। সেইসঙ্গে ভিড় ছিল অনুরাগীদের। কিন্তু আরিয়ান এদিন জেল থেকে বেরিয়েই গাড়িতে উঠে পড়েন। তাঁকে ঘিরে রেখেছিলেন বাউন্সাররা।

বাউন্সাররাই গাড়িটিকে ভিড় ঠেলে বার করে দেন। সবটা এত দ্রুত হয় যে আরিয়ানকে এক ঝলক দেখা যাওয়া ছাড়া সাংবাদিকরাও নিরাশ হন।

গাড়ি আরিয়ানকে নিয়ে বান্দ্রা ওরলি সিলিঙ্ক ধরে তাঁর বান্দ্রার বাড়িতে এসে পৌঁছয়। সেখানে আগে থেকেই বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। আরিয়ানের গাড়ি আসতে দেখেই তাঁরা আনন্দ করতে শুরু করেন। বেজে ওঠে ব্যান্ড। বাজি পুড়তে শুরু করে। তার মধ্যে দিয়েই বাড়িতে ঢুকে যায় আরিয়ানের গাড়ি।

খান পরিবারের জন্য এটা আনন্দের হলেও আপাতত আরিয়ান খান বাড়ি থেকে বার হবেন না। তেমনই জানা যাচ্ছে। এখন সাংবাদিকরা বাড়ির কাছেই থাকবেন।

আরিয়ান বাইরে বার হলে সেক্ষেত্রে তাঁর ছবি তোলা বা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা হতে পারে। এমনটা মাথায় রেখেই আপাতত আরিয়ানকে বাড়িতে রাখবে খান পরিবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026