Entertainment

জামিনের আবেদন নাকচ, জেলেই থাকতে হচ্ছে শাহরুখ খানের ছেলেকে

ছেলের কারণে শাহরুখ খান নিজের কাজ ফেলে বসে আছেন মুম্বইতে। কিন্তু শুক্রবারও আদালতে নাকচ হয়ে যায় তাঁর ছেলের জামিনের আবেদন।

প্রমোদতরীতে রেভ পার্টি চলাকালীন মাদক কাণ্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র হাতে ধরা পড়েন সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আটক করা হয় ওই পার্টিতে তাঁর সঙ্গে থাকা আরও ৫ তরুণ ও ২ তরুণীকে। পরে তাঁদের মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়।

তখনই নিম্ন আদালতে শাহরুখ পুত্রের জামিনের আবেদন নাকচ হয়ে যায়। হাল না ছেড়ে মুম্বই আদালতে জামিনের আবেদন জানানো হয়। শুক্রবার সেই আবেদনও নাকচ হয়ে গেল।

এদিন আরিয়ান খান সহ গ্রেফতার হওয়া তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা-ও আবেদন জানিয়েছিলেন। তাঁদের জামিনও নাকচ হয়ে যায়।

এদিনও জামিনের আবেদন নাকচ হওয়ার পর আরিয়ান সহ গ্রেফতার হওয়া ৬ পুরুষকে আর্থার রোড সেন্ট্রাল জেলেই থাকতে হচ্ছে। গ্রেফতার হওয়া ২ তরুণীকে থাকতে হবে বাইকুল্লা মহিলা কারাগারে।

এদিকে আরিয়ানের আইনজীবী এখনই জামিনের চেষ্টা থেকে সরে আসছেন না। তিনি জানিয়ে দিয়েছেন আগামী সোমবার সেশন কোর্টে তিনি জামিনের জন্য আবেদন করবেন।

তবে তার আগে শনি ও রবিবার পড়ায় আপাতত এই ২ দিন কমপক্ষে জেলেই থাকতে হবে আরিয়ানকে। তারপর সোমবার আদালত কি জানায় তার ওপর নির্ভর করবে তাঁর আইনজীবীর পরবর্তী পদক্ষেপ।

এদিকে ছেলে গ্রেফতার হওয়ার পর কাজকর্ম কার্যত লাটে উঠেছে বাবা শাহরুখ খানের। পাঠান ছবির শ্যুটিং বন্ধ করে আপাতত তিনি মুম্বইতেই থাকছেন। ছেলে কমপক্ষে জামিন পেলে বাবার মন হয়তো শান্তি পাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026