Entertainment

রাবণের মৃত্যুতে শোকস্তব্ধ দেশ

চলে গেলেন রাবণ। দুর্গাপুজোর মুখেই চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে দেশের অনেকেই শোকস্তব্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

চলে গেলেন রাবণ। পর্দার সেই রাগী, ক্রুর, ভয়ংকর মানুষটিকে দেখে সেদিন যতটাই রাগত হয়েছিলেন দেশবাসী, এখন তাঁর মৃত্যুতে ততটাই শোকস্তব্ধ তাঁরা।

১৯৮৬ সালে সারা দেশে হৈচৈ ফেলে দিয়েছিল রামানন্দ সাগরের রামায়ণ। সিরিয়ালে রাবণের ভূমিকায় অভিনয় করেছিলেন গুজরাট নাট্য জগতের প্রথমসারির অভিনেতা অরবিন্দ ত্রিবেদী।

সেই বিশাল চেহারার পর্দার রাবণ এদিন চলে গেলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। অবশেষে তাঁর মৃত্যু হল। অরবিন্দ ত্রিবেদীর ছেলেও গুজরাটের নাট্য জগতের মানুষ। তিনিই বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

রামায়ণ সিরিয়ালে রাবণের মত এক অন্যতম প্রধান চরিত্র করে সারা দেশে খ্যাতি ছড়ায় অরবিন্দ ত্রিবেদীর। এখনও তাঁকে সকলে মনে রেখেছেন ওই চরিত্রে অভিনয়ের জন্যই।

তবে অরবিন্দ ত্রিবেদীর আরও পরিচয় রয়েছে। একাধারে তিনি নাটক ও সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। অনেক নাটকে তাঁর বলিষ্ঠ অভিনয় সকলকে মুগ্ধ করেছে। সিনেমার পর্দাতেও তিনি ছিলেন সমান স্বচ্ছন্দ।

এছাড়া ১৯৯১ সালে গুজরাটের সবরকান্থা লোকসভা কেন্দ্র থেকে অরবিন্দ ত্রিবেদী বিজেপি প্রার্থী হিসাবে ভোটে লড়ে জয়লাভ করেন। ১৯৯৬ সাল পর্যন্ত তিনি সাংসদ পদে ছিলেন।

২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত সিবিএফসি-র চেয়ারম্যানও ছিলেন অরবিন্দ ত্রিবেদী। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর ১৯৮৬ সালে রামায়ণ সিরিয়ালে তাঁর সহ অভিনেতারা তো বটেই এমনকি গুজরাট সিনেমা ও নাট্য জগতের সকলেই প্রায় শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026