Feature

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে।

ভারতে নদীর সংখ্যা নেহাত কম নয়। গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদার মত অনেক বড় নদী যেমন রয়েছে তেমন অনেক ছোট নদীও বয়ে গেছে ভারতের নানা প্রান্ত দিয়ে। তারা না চওড়ায় বিশাল, নাই বা তারা খুব বেশি দূর অতিক্রম করেছে।

তবে তাদের মধ্যেও সবচেয়ে ছোট নদীটি মাত্র ৪৫ কিলোমিটার গতিপথেই ক্ষান্ত হয়েছে। তার উৎস থেকে মোহনা মিলিয়েই ৪৫ কিলোমিটার।

কবিগুরুর আমাদের ছোট নদী তো প্রায় সকলের পড়া। ভারতের সবচেয়ে ছোট নদীর সঙ্গে কবিতার সেই ছোট নদীর খুব মিল। এই নদীটিও বর্ষার জলে পুষ্ট। বাকি সময় তাতে খুব একটা জল থাকেনা।

আগে একেবারেই জল থাকত না। স্থানীয় গ্রামবাসীরা এখন এই নদীকে একটা সুন্দর রূপ দিয়েছেন। নদীটি আরাবল্লী পর্বতমালা থেকে জন্ম নিয়েছে। তারপর ৪৫ কিলোমিটার প্রবাহিত হয়ে সেটি সারসা নদীর সঙ্গে মিশে গেছে।

রাজস্থানের আলোয়ার জেলার বুক চিরে ছুটে চলা ভারতের এই সবচেয়ে ছোট নদীর নাম আরবরি। বর্ষায় এই নদী যেমন পুষ্ট হয়ে ওঠে, তেমনই এর ২ ধার সবুজে ভরে যায়। ছবির মত সুন্দর দেখায় নদী ও তার চারধারকে।

বর্ষা বাদে বাকি সময়ে এই নদী দিয়ে সরু হয়ে বইতে থাকে জল। নদীটি ছোট হলেও এর ২ ধারে গড়ে ওঠা গ্রামগুলির বড় ভরসা এই আরবরি নদী। যা এখানকার কৃষিকাজে জলের প্রয়োজন মেটায়।

News Desk

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026