Business

আর্থিক বৃদ্ধির হার কমার পূর্বাভাস দিল আর্থিক সমীক্ষা

দেশের আর্থিক বৃদ্ধির হার চলতি অর্থবর্ষে কমে দাঁড়াবে ৬.৫ শতাংশে। বাজেটের আগের দিন বাজেট অধিবেশন শুরুর পর অর্থমন্ত্রীর আর্থিক সমীক্ষা রিপোর্টে এমনই উল্লেখ পাওয়া গেল। যা গত অর্থবর্ষে ছিল ৭.৬ শতাংশ। সেই নিরিখে চলতি অর্থবর্ষে জিডিপির হার অনেকটাই কমতে চলেছে। বিশেষজ্ঞেরা এজন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নোট বাতিলের সিদ্ধান্তকেই। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, চলতি অর্থবর্ষে কম হলেও আগামী অর্থবর্ষে এই বৃদ্ধির হার ফের ৭.৫ শতাংশে পৌঁছবে। তবে তার জন্য অনেক বেশি আর্থিক সংস্কারের প্রয়োজন রয়েছে বলে দাবি করেছেন তিনি। এদিন সমীক্ষা রিপোর্টে ফের দাবি করা হয়েছে, নোট বাতিলের জেরে সাময়িক অসুবিধা হলেও আগামী দিনে এর সুফল ভোগ করবে ভারতীয় অর্থনীতি। পাশাপাশি জিএসটির সুফলও ভবিষ্যতের গর্ভে ছেড়ে দিয়েছেন অর্থমন্ত্রী। এখানেও শুরুতে এর সুফল প্রকাশ পাবেনা বলে স্বীকার করে নিয়ে অর্থমন্ত্রী দাবি করেছেন সেই সুফলও মানুষ বুঝতে পারবেন একটা সময়ের পর। তবে তা ঠিক কতদিন তা সমীক্ষায় উল্লেখ নেই। এদিকে চলতি অর্থবর্ষে কৃষিতে বৃদ্ধির হার উল্লেখ‌যোগ্যভাবে বৃদ্ধি পেলেও শিল্প ক্ষেত্রে তার ঠিক উল্টোটাই হবে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে জ্বালানি তেলের দাম কম থাকায় অর্থনীতির লাভই হয়েছে বলে সমীক্ষায় জানান হয়েছে।

 

News Desk

কুম্ভ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মীন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 13, 2026

ভারতের বুক চিরে বয়ে চলেছে এক নিঃশব্দ নদী, লোকমুখে ঘোরে নদীর সঙ্গে মহাভারতের যোগ

এ নদী শব্দ করেনা। নিঃশব্দে বয়ে চলে আপন মনে। এমন শব্দহীন নদী বয়ে চলেছে এ…

April 13, 2026

প্রত্যন্ত গ্রামে নিয়মিত এফএম রেডিও সম্প্রচার, নয়া ইতিহাস লিখল ভারতীয় সেনা

আরেক মাইলফলক সাফল্য পেল ভারতীয় সেনা। সীমান্তবর্তী পাহাড়ি প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের জন্য এবার রেডিও…

April 13, 2026

এই প্রথম আমেরিকায় স্বামী বিবেকানন্দের মূর্তি গর্বিত করল বাঙালিকে

এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…

April 12, 2026

ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন আশা ভোঁসলে, জানালেন তাঁর বাড়িতে কর্মরত মহিলা

সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…

April 12, 2026