দেশের বহু টাকা হিসাবহীন ভাবে ঘুরছিল। তাতে সরকারের ঘরে কর বাবদ বহু টাকা ঢুকছিলই না। সেসব টাকা এখন সব ব্যাঙ্কে জমা পড়ছে। ফলে সবই এখন হিসাবের মধ্যে থাকছে। প্রতিটি লেনদেনে সরকার তার প্রাপ্য কর আদায় করতে পারছে। এদিন নোট বাতিলের সিদ্ধান্তের পক্ষে ফের এভাবে সওয়াল করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, কংগ্রেস সরকার চালানোর সময় কোনও সময়েই দেশকে কালো টাকা মুক্ত করার চেষ্টা করেনি। টুজি, কয়লা, কমনওয়েলথ কেলেঙ্কারির প্রসঙ্গ উত্থাপন করে কংগ্রেসকে একহাত নেনও তিনি। পাশাপাশি অর্থমন্ত্রীর দাবি, সরকার সংসদে নোট ইস্যুতে আলোচনায় প্রস্তুত। বিরোধীরা চাইলেই আলোচনা হতে পারে।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…