National

ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নই অসম্ভব, বললেন অরুণ জেটলি

কংগ্রেস ইস্তেহার প্রকাশের পর পাল্টা মুখ খুলল বিজেপি। কংগ্রেসের ইস্তেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে। জিতে এলে যা যা করার প্রতিশ্রুতি কংগ্রেস দিয়েছে তাতে তাদের কল্পতরুর মত ঠেকেছে। যদিও রাহুল গান্ধীর দাবি, তিনি যা বলেন তা করে দেখান। আর এখানেই বিজেপি পাল্টা চেপে ধরেছে কংগ্রেসকে। কংগ্রেসের ইস্তেহার নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে বসে এদিন অরুণ জেটলি দাবি করেন, যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলি বাস্তবায়নই সম্ভব নয়। এমন সব প্রতিশ্রুতি রয়েছে যা তাঁর মতে ভয়ংকর।

জেটলি এদিন দাবি করেন, কংগ্রেস যে ইস্তেহার প্রকাশ করেছে তাতে এমন কিছু বিষয় রয়েছে যা দেশকে টুকরো টুকরো করবে। তাঁর ভাষায় ‘টুকরে টুকরে গ্যাং’ তৈরি হবে ভারতে। সহজ কথা, বিজেপির দাবি ভারতকে ভেঙে টুকরো করার মত বিষয় জায়গা পেয়েছে কংগ্রেস ইস্তেহারে। জেটলি উদাহরণ দিতে গিয়ে বলেন, কংগ্রেস ইস্তেহারে বলেছে আইপিসি-র ১২৪এ ধারাকে বাতিল করার কথা। তাঁর মতে, এর মানে দাঁড়াচ্ছে কংগ্রেস ক্ষমতায় এলে দেশে রাজদ্রোহ আর অপরাধ হিসাবে গণ্যই হবেনা।

জেটলি এদিন বলেন, এই ইস্তেহার তৈরির সময় একটি খসড়া কমিটি তৈরি হয়েছিল। তারা এই ইস্তেহারের বিষয়গুলি তৈরি করেছে। কিন্তু তাঁর মনে হচ্ছে যে রাহুল গান্ধীর কয়েকজন ‘বন্ধু’ এই ইস্তেহার তৈরির সময় কিছু বিষয় যোগ করেছেন। ইঙ্গিতটা স্পষ্ট। কিন্তু অন্যদিকে কংগ্রেসের ইস্তেহার কিন্তু ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026