ফাইল : অরুণ জেটলি, ছবি - আইএএনএস
বিরল ক্যানসারে আক্রান্ত অর্থমন্ত্রী অরুণ জেটলি। সফট টিস্যু সারকোমা নামে এক ধরণের ক্যানসারে আক্রান্ত তিনি। এমনই জানাচ্ছে সংবাদ সংস্থা আইএএনএস। একটি সূত্র মারফত পাওয়া খবরের সূত্রে সংবাদ সংস্থা জানাচ্ছে গত রবিবারই মার্কিন মুলুকে উড়ে গেছেন অরুণ জেটলি। চিকিৎসা জনিত কারণেই তাঁর আমেরিকা গমন বলে জানতে পারা গেছে। এমনকি অরুণ জেটলি শারীরিক কারণে এবারের অন্তর্বর্তীকালীন বাজেট নাও পাঠ করতে পারেন।
প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেট পেশ বলতে আগামী ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট। সেই বাজেট পেশ করার কথা অরুণ জেটলিরই। কারণ তিনিই অর্থমন্ত্রী। কিন্তু তাঁর যা শারীরিক পরিস্থিতি তাতে তিনি তা নাও করতে পারেন।
গত বছরের মে মাসে মূত্রাশয় সংক্রান্ত একটি অস্ত্রোপচার হয় ৬৬ বছরের অরুণ জেটলির। কিডনির সমস্যাতেও ভুগেছেন তিনি। হয়েছে ডায়ালিসিস। যেটুকু সংবাদ সংস্থা জানাচ্ছে তাতে তিনি নিউ ইয়র্কে তাঁর ক্যানসারের চিকিৎসা করাবেন। তবে এ বিষয়ে সরকারি আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…