ভোপালে দলীয় প্রচারে অর্থমন্ত্রী অরুণ জেটলি, ছবি - আইএএনএস
কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের রাস্তায় হেঁটে রাজ্য সরকারের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে সিবিআই আধিকারিকরা তদন্ত, হানা বা ধরপাকড় করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে নবান্ন। ফলে নতুন করে সিবিআইকে সামনে রেখে কোণঠাসা কেন্দ্র। এতদিন ধরে বিরোধীরা এককাট্টাভাবেই অভিযোগ করে আসছিল যে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। এবার একে একে রাজ্যে সিবিআইয়ের তদন্তকার্যে বেড়ি পরানো শুরু হল।
এর বিরুদ্ধে পাল্টা মুখ খুলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। মধ্যপ্রদেশে ভোপালে প্রচারে গিয়ে অর্থমন্ত্রী দাবি করেন, যাদের কিছু লুকনোর আছে তারাই সিবিআইকে আটকানোর চেষ্টা করছে। কারণ আগামী দিনে তাদের কী হতে পারে সেকথা ভেবে তারা ভয় পাচ্ছে। কেবল সিবিআইকে বাইরে করে বাংলায় সারদা বা নারদের শেষ হবে না। যেখানে তৃণমূলের অনেক নেতা যুক্ত। অন্ধ্রপ্রদেশেও বিশেষ কয়েকজনকে বাঁচাতে এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…