ফাইল : সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী অরুণ জেটলি, ছবি - আইএএনএস
পেট্রোল ও ডিজেলের দামে অবশেষে লিটার প্রতি আড়াই টাকা ছাড় দিল কেন্দ্র। এদিন অর্থমন্ত্রী অরুণ জেটলি সাংবাদিক সম্মেলন করে জানান তাঁরা আড়াই টাকা দামে ছাড় দিচ্ছেন। এবার ওই একই পরিমাণ টাকা রাজ্য সরকারও ছাড় দিক। তাহলে গ্রাহকরা ২টো মিলিয়ে ৫ টাকা ছাড়ের সুবিধা পাবেন। রাজ্যগুলিকে তাদের ভ্যাটের প্রাপ্য অঙ্ক থেকে এই আড়াই টাকা ছাড়ের কথা জানান অরুণ জেটলি। এতে নাভিশ্বাস ফেলে দেওয়া পেট্রোল, ডিজেলের দামে কিছুটা হলেও সুরাহা মিলবে গ্রাহকদের।
এদিকে রাজ্যগুলির তরফ থেকে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে ৬টি রাজ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা তাদের তরফ থেকেও আড়াই টাকা ছাড়া দেবে। অন্য দিকে কেরালা জানিয়ে দিয়েছে তাদের পক্ষে এই ছাড় দেওয়া সম্ভব নয়। সামনেই ৩ রাজ্যে ভোট। এদিকে তেলের দাম হুহু করে বেড়েই চলেছে। বিরোধীরা যাতে সেই প্রসঙ্গকে সামনে এনে প্রচারে শান না দিতে পারে তার জন্যই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
এ বিষয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা আগেই তেলের দামে ছাড় দিয়েছেন। কেন্দ্র চাইলে বিজেপি শাসিত রাজ্যগুলিকে এ বিষয়ে চাপ দিতে পারে। কিন্তু অন্য রাজ্যগুলিতে এই চাপ তারা দিতে পারেনা। সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, আড়াই টাকা ছাড় দিয়ে কিছু হবেনা, তারা সেস বাবদ যে ১০ টাকা বাড়িয়েছে সেই ১০ টাকা ছাড় দিক কেন্দ্র।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…