Business

নগদ সমস্যা সাময়িক, মিটে যাবে, আশ্বাস অর্থমন্ত্রীর

এটিএমে কার্ড ঢুকিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে। অধিকাংশ এটিএমে লেখা টাকা নেই। ব্যাঙ্কে ছুটেও বিশেষ লাভ হচ্ছেনা। কারণ ব্যাঙ্কের হাতেও নাকি পর্যাপ্ত নগদ নেই। ফলে গ্রাহকদের চাহিদামত নগদ দিতে ব্যর্থ তাঁরা। যার ফল ভুগতে হচ্ছে আমজনতাকে। নোট বাতিলের পর এমন নগদের হাহাকার এই প্রথম দেখলেন দেশের ৭টি রাজ্যের মানুষজন। যারমধ্যে রয়েছে রাজস্থান, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। নগদের হাহাকারে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। প্রয়োজনে নিজের টাকা নিজেই তুলতে পারছেন না তাঁরা। এজন্য সরকারকে দুষছেন সাধারণ মানুষ। ফলে কেন্দ্র তো বটেই, রাজ্য সরকারগুলিও নড়েচড়ে বসেছে। যে ৭টি রাজ্যে নগদের এই হাহাকার শুরু হয়েছে তারমধ্যে ৪টি রাজ্যে আবার বিজেপির শাসন।

এই নগদের হাহাকারকে অবশ্য বিশেষ আমল দিতে নারাজ অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর ধারণা এটা নেহাতই সাময়িক সমস্যা। কয়েকদিনের মধ্যেই মিটে যাবে। তাঁর যুক্তি বাজারে যথেষ্ট পরিমাণে নগদ অর্থ রয়েছে। ফলে সমস্যা হওয়ার কথা নয়। কয়েকটি পকেটে যে নগদের সমস্যা তৈরি হয়েছে তা মেনে নিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন কোনও চিন্তা নেই। অর্থের সমস্যা সাময়িক। দ্রুত মিটে যাবে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026