National

সার্টিফিকেট ভেবে নেবেন না যেন! কংগ্রেসকে খোঁচা জেটলির

২জি স্পেকট্রাম বণ্টন দুর্নীতি মামলায় সকল অভিযুক্তকে বেকসুর খালাস করেছে সিবিআই বিশেষ আদালত। খুব স্বাভাবিকভাবেই খুশি কংগ্রেস। কারণ কংগ্রেস জামানাতেই এই দুর্নীতি সামনে আসে। আঙুল ওঠে স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দিকে। যা সে সময়ে বিরোধীদের জন্য যেমন ছিল অন্যতম অস্ত্র, তেমনই কংগ্রেসের জন্য ছিল যথেষ্ট চিন্তার কারণ। সেই ২জি দুর্নীতি থেকে সকল অভিযুক্তের বেকসুর খালাস শুধু অভিযুক্তদের নিশ্চিন্ত করেনি, কংগ্রেসকেও হাঁফ ছেড়ে বাঁচিয়েছে। ফলে রায় ঘোষণার পর থেকেই বিজেপিকে তুলোধোনা করছে কংগ্রেস নেতৃত্ব।

চুপ করে নেই বিজেপিও। খোদ কেন্দ্রীয় সরকারের তরফে এদিন মুখ খুলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। কংগ্রেসকে খোঁচা দিয়ে তাঁর পরামর্শ, কংগ্রেস যেন এই রায়কে তাদের জন্য সার্টিফিকেট না ভেবে বসে! এটা তাদের জন্য কোনও সম্মানের ব্যাজও নয়! জেটলি এদিন কংগ্রেসকে মনে করিয়ে দেওয়ার ছলেই কটাক্ষ করে বলেন, ২০১২ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টই ২জি স্পেকট্রাম বণ্টনকে পক্ষপাতদুষ্ট স্বেচ্ছাচারী পদক্ষেপ বলে আখ্যা দিয়ে প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজার ছাড়পত্র দেওয়া ১২২টি লাইসেন্সই বাতিল করে দেয়। সেকথা না ভোলার আবেদন জানিয়ে জেটলি এদিন ফের দাবি করেন ২জি স্পেকট্রাম বণ্টনে নিয়ম মানা হয়নি। সম্পূর্ণ ভুল পদ্ধতিতে স্পেকট্রাম বণ্টন হয়েছিল বলেও দাবি করেন তিনি। এদিকে একসময়ে ২জি নিয়ে সরব বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী এদিনের সিবিআই বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে বিজেপিকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026