Entertainment

রিলের রামকে বিমানবন্দরে পেয়ে ভক্তিভাবে ভেসে গেলেন মহিলা

তাঁর কাছে তিনিই রাম। তাই বিমানবন্দরেও নতজানু হয়ে পায়ে হাত দিয়ে ভক্তিভরে প্রণাম করলেন এক মহিলা। যা কার্যতই রিলের রামকে অপ্রস্তুতে ফেলে দিল।

১৯৮৭ সালে ভারতীয় টিভির জগতে তোলপাড় ফেলে দেয় একটি সিরিয়াল। রামায়ণের কাহিনি নিয়ে রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়াল জনপ্রিয়তার শিখর ছুঁয়ে ফেলে।

সেই রামায়ণে রামের ভূমিকায় অভিনয় করেন অরুণ গোভিল। সীতার চরিত্রে অভিনয় করেন দীপিকা চিকলিয়া। তাঁদের টিভির পর্দায় দেখার পর থেকে বহু মানুষ তাঁদেরই ভগবান জ্ঞানে শ্রদ্ধা করতে থাকেন। ৩৫ বছর পরও যে সেই প্রবণতা একইভাবে বজায় রয়েছে তা প্রমাণ হয়ে গেল।

রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিলকে বিমানবন্দরে দেখতে পেয়ে সটান ভক্তিভরে তাঁর সামনে নতজানু হয়ে হাতজোড় করে বসে পড়লেন এক মহিলা। ঠিক যেমন করে ভগবানের মূর্তির সামনে মানুষ ভক্তিভরে বসেন। তারপর সটান অরুণ গোভিলের বুট পরা পায়ে হাত দিয়ে তারপর মাথা ঠেকিয়ে প্রণাম করতে শুরু করেন।

স্বভাবতই অরুণ গোভিল অস্বস্তিতে পড়ে যান। পাশে থাকা এক ব্যক্তিকে মহিলাকে সরানোর জন্য বলেন। পরে তাঁকে হাতজোড় করে ওই মহিলার সঙ্গে কয়েকটি কথা বলতেও দেখা যায়।

অরুণ গোভিল এরপর একটি উত্তরীয় ওই মহিলার গলায় পরিয়ে দেন। যাঁর মধ্যে ভগবান রামকে দেখতে পাচ্ছেন ওই মহিলা, তিনি খুব স্বাভাবিকভাবেই অরুণ গোভিলের কাছ থেকে উত্তরীয় পরতে দ্বিধা বোধ করেন। তবে কিছুটা জোর করেই উত্তরীয়টি পরিয়ে হাতজোড় করে নমস্কার জানিয়ে চলে যান অরুণ গোভিল।

বিমানবন্দরের মত জায়গায় এমন এক পরিস্থিতিতে পড়তে হলেও অরুণ গোভিলের কাছে কিন্তু বিগত ৩৫ বছরে এমন অভিজ্ঞতা নতুন নয়।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026