Entertainment

শ্লীলতাহানির অভিযোগ আনলেন আরশি খান

বিতর্ক বা গসিপ আরশি খানের সঙ্গে হাত ধরাধরি করে চলে। পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদির সন্তানের মা হতে চলেছেন তিনি। ২০১৫ সালে চাঞ্চল্যকর দাবি করে সংবাদমাধ্যমের নজরে আসেন আরশি খান। এরপর বিগ বস সিজন ১১-র ঘরে তাঁর কার্যকলাপ গোটা দেশবাসী চাক্ষুষ করেন। বিতর্ক প্রিয় এই মডেল আরও একবার উঠে এলেন খবরের শিরোনামে। এবারেও তাঁর হাতিয়ার সেই বিতর্কই।

২৮ বছরের আরশি খান ‘বিতর্কিত’ অভিযোগের আঙুল তুলেছেন মুম্বইয়ের কান্দিভালি এলাকার এক পুরোহিতের দিকে। আরশির দাবি, কান্দিভালির সাঁইধাম মন্দিরের পুরোহিত পণ্ডিত রমেশ যোশী তাঁর শ্লীলতাহানি করেছেন। যদিও আরশির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পণ্ডিত রমেশ যোশী। তাঁর পাল্টা দাবি, আরশির থেকে তিনি ৪০ হাজার টাকা পান। নিজের অসহায় অবস্থার কথা বলে সেই টাকা ২ বছর আগে তাঁর কাছ থেকে ধার নিয়েছিল আরশি। প্রযোজকদের থেকে টাকা পেলেই ধার শোধ করে দেওয়ার প্রতিশ্রুতিও নাকি দিয়েছিলেন আরশি।

সাঁইধাম মন্দিরের পুরোহিত এও দাবি করেছেন, আরশি তাঁর মেয়ের বয়সী। বিপদের সময় তিনি আরশিকে সাহায্য করেছিলেন। কিন্তু, তাঁর বিশ্বাস ভেঙে দিয়েছেন আরশি। কোনও টাকা তাঁর কাছ থেকে ফেরত পাননি তিনি। অগত্যা তিনি পুলিশের দ্বারস্থ হন। ওই পুরোহিতের পাল্টা অভিযোগ, এর পরেই তাঁর বিরুদ্ধে পাল্টা যৌন হয়রানির অভিযোগ আনেন আরশি খান। সম্ভবত পিঠ বাঁচাতেই আরশি একাজ করেছেন বলে দাবি করেছেন রমেশ যোশী।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026