Entertainment

বছরের প্রতিদিন চেষ্টা করেও মেরেকেটে ৩২০ দিন সম্ভব হয়, কি জানালেন আর্নল্ড শোয়ার্জনেগার

তিনি চেষ্টা করেন বছরের প্রতিদিন। কিন্তু তা হয় আর না। ওই মেরেকেটে ৩২০ দিনের মত সম্ভব হয়। এমনই জানালেন টার্মিনেটর আর্নল্ড শোয়ার্জনেগার।

আর্নল্ড শোয়ার্জনেগার নামটা নতুন করে কাউকে চিনিয়ে দিতে হয়না। বিশ্বজুড়েই তিনি বিখ্যাত। জীবনে অনেক কিছুই করেছেন। প্রথম জীবনে ছিলেন বডিবিল্ডার। তাতে তিনি বহু পুরস্কারও জিতে নিয়েছেন।

দেহসৌষ্ঠব রক্ষায় আর্নল্ড শোয়ার্জনেগার ছিলেন একাগ্র চিত্ত। পরবর্তীকালে হলিউডে তাঁর এই পেশিবহুল দেহ তাঁকে অ্যাকশন ধর্মী সিনেমায় জায়গা করে দেয়।

হলিউডে আর্নল্ড শোয়ার্জনেগার কিন্তু কেবল পেশীবহুল অভিনেতা হয়েই নয়, নিজের অভিনয় প্রতিভারও স্বাক্ষর রাখেন। ফলে দীর্ঘদিন তিনি সেখানে রাজত্ব করেছেন।

পরবর্তীকালে মার্কিন রাজনীতিতেও আর্নল্ড শোয়ার্জনেগার এক বড় নাম হয়ে ওঠেন। তবে তাঁর সুনাম হলিউড অভিনেতা হিসাবেই। আর তাঁর ব্যক্তিগত ভালবাসা হল তাঁর শরীরটা। যা এই ৭৫ বছর বয়সেও ধরে রাখতে এতটুকু আপস করেন না আর্নল্ড শোয়ার্জনেগার।

শোয়ার্জনেগার জানান, এখনও তিনি বছরের প্রতিটি দিন জিমে যেতে পছন্দ করেন। প্রতিদিন তাঁর সেই চেষ্টাই থাকে। কিন্তু ৩৬৫ দিন হয়ে ওঠেনা নানা কারণে।

সারা বছরে মেরেকেটে ৩২০ দিন জিমে যেতে পারেন শোয়ার্জনেগার। এখনও তিনি সেই কম বয়সের মতই ওজন নিয়ে শরীরচর্চা করেন। তবে আগের মত অত ওজন আর তোলেন না।

আর্নল্ড শোয়ার্জনেগারের ইচ্ছা সারাজীবন তিনি সুস্থ ও সবল থাকতে চান। তাঁর দেহসৌষ্ঠব ধরে রাখতে চান। এজন্য জিম করতে তাঁর এখনও দারুণ লাগে। ছোট বয়সে শুরু করা শরীরচর্চায় ৭৫ বছর বয়সেও ফাঁকি দিতে নারাজ আর্নল্ড শোয়ার্জনেগার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026