Entertainment

বলিউড অভিনেতার বিরুদ্ধে লিভ ইন পার্টনারকে মেরে রক্তাক্ত করার অভিযোগ

বেশ কিছুদিন ধরেই ফ্যাশন দুনিয়ার সঙ্গে যুক্ত নীতু রানধাওয়ার সঙ্গে লিভ ইন সম্পর্কে লিপ্ত বলিউড অভিনেতা আরমান কোহলি। এবার সেই লিভ ইন পার্টনারকে মারধরের অভিযোগে পুলিশে তাঁর নামে মামলা রুজু হল। পুলিশ আরমান কোহলিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে।

দুজনের মধ্যে আর্থিক বিষয় নিয়ে গত রবিবার প্রবল ঝগড়া শুরু হয়। অভিযোগ, সেইসময়ে রাগের মাথায় আরমান লিভ ইন পার্টনার নীতুকে ঠেলে সিঁড়িতে ফেলে দেন। তারপর তাঁর চুলের মুঠি ধরে মাথা ঠুকে দেন মেঝেতে। এতে নীতু রানধাওয়ার মাথা ফেটে যায়। তাঁকে দ্রুত রক্তাক্ত অবস্থায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মাথায় ১৫টি সেলাই পড়ে। আপাতত নীতু রানধাওয়া হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁর চোট গুরুতর।

সান্তাক্রুজ থানায় আরমান কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নীতু রানধাওয়া। পুলিশ তদন্ত শুরু করেছে। ১৯৯২ সালে চিত্র পরিচালক রাজকুমার কোহলির ছেলে আরমান কোহলি প্রথম বলিউডে ব্রেক পান। সে বছর মুক্তি পায় তাঁর ছবি ‘বিরোধী’। তারপর ‘জানি দুশমন’, ‘এলওসি: কার্গিল’-এর মত সিনেমায় তাঁকে দেখতে পাওয়া যায়। কিন্তু ২০০৩ সালের পর তাঁকে আর সেভাবে সিনেমার পর্দায় দেখতে পাওয়া যায়নি। পর্দায় ফিরে আসেন সলমন-সোনম অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’ ছবি দিয়ে। এবার হারিয়ে যাওয়া সেই অভিনেতার নাম উঠে এল নারী নির্যাতনে যুক্ত হিসাবে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026