কফি, প্রতীকী ছবি
কফি দিতে দেরি হচ্ছে কেন? প্রশ্ন করে এক তরুণী হাজির হন দোকানের কাউন্টারে। তাঁকে উত্তরে দোকানের কর্মীরা জানান, ঠিক ৫ মিনিট লাগবে কফি তৈরি হতে। আর ঠিক যে ৫ মিনিটই লাগবে তা গ্রাহককে নিশ্চিত করার জন্য একটি টাইমারও চালু রয়েছে।
কিন্তু এসব মানতে নারাজ তরুণী। তিনি পাল্টা দোকানের কর্মীদের বলেন, তাঁরা যদি নিজেদের মধ্যে গল্প না করে আরও একটু পেশাদারিত্ব দেখান তাহলে কফিটা আরও একটু তাড়াতাড়ি হতে পারে।
এসব বলার পরই কার্যত মেজাজ হারান ওই তরুণী। তিনি কাউন্টারে থাকা কফির ট্রেগুলি তুলে মেঝেতে আছড়ে ফেলেন। এমন আকস্মিক ঘটনায় এগিয়ে আসেন দোকানের কর্মীরা।
ওই তরুণী এরপর এগিয়ে গিয়ে টেবিল নম্বরের স্ট্যান্ডগুলি তুলে ছড়িয়ে দেন মেঝেতে। সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তিনি একটু এগিয়ে যান।
দোকানের কর্মীরা এবার রুখে দাঁড়ান। তাঁরা সাফ জানান এই ঘটনার জন্য তাঁরা পুলিশ ডাকতে বাধ্য হবেন। বেগতিক বুঝে ততক্ষণে তরুণী সুর পাল্টান।
ফের এগিয়ে এসে তিনি জানান, তাঁর সুগার আছে। সুগার স্তর পড়ে যেতে থাকলে তাঁর শারীরিক সমস্যা হয়। সেই থেকেই তিনি একাজ করে ফেলেছেন।
ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের আরকানসাসে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে। এদিকে পুরো ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ১১ লক্ষের ওপর মানুষ তা দেখেও ফেলেছেন।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…