SciTech

দোকানে দুধ কিনতে গিয়ে দেখা মিলল জুরাসিক যুগের পতঙ্গের, অতি বিরল খোঁজ বিজ্ঞানীর

হতবাক করে দেওয়ার মত ঘটনা পৃথিবীজুড়ে ঘটেই চলেছে। যেমন একটি দোকানে জিনিস কিনতে গিয়ে এক বিজ্ঞানীর নজরে পড়ল জুরাসিক যুগের এক পতঙ্গ।

ডিপার্টমেন্টাল স্টোরে প্রধানত দুধ কিনতে গিয়েছিলেন এক বিজ্ঞানী। সেটা প্রায় ১১ বছর আগের কথা। তখন সেখানে একটি পতঙ্গকে উড়তে দেখেন। সারাদিনে কত পতঙ্গই তো মানুষের আশপাশে উড়ে বেড়ায়। তার কিছু চেনা, কিছু অচেনা। তা নিয়ে কেউ মাথা ঘামান না।

ওই বিজ্ঞানীও পতঙ্গটিকে দেখার পর আর পাঁচটা পতঙ্গের একটি ভেবে আমল দেননি। কিন্তু মাঝে মধ্যেই ওই দোকানের কাছে পতঙ্গটির দেখা মেলায় তিনি সেটি খুঁটিয়ে দেখার চেষ্টা করেন।

আর তখনই তাঁর কিছুটা সন্দেহ হয়। এ পতঙ্গ তো ঠিক আর পাঁচটা পোকার মত নয়। বিশেষত নজর কাড়ে পতঙ্গটির ডানা। ৪ ডানার এই পতঙ্গের ডানাগুলো ২ ইঞ্চি করে লম্বা।

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞানী এরপর পতঙ্গটিকে গবেষণাগারে পরীক্ষার ব্যবস্থা করেন। আর তাতেই পরিস্কার হয়ে যায় যে যা সন্দেহ করা হচ্ছিল ঠিক তাই। পতঙ্গটি জুরাসিক যুগের পতঙ্গ। যা এখনও বহাল তবিয়তে বেঁচে আছে।

৪ ডানার এই দানব পতঙ্গটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলে বিগত অর্ধ শতাব্দীতে নজরে পড়েনি। এবার ফের পড়ল। পতঙ্গটি সম্বন্ধে আরও নিশ্চিত হতে ওই বিজ্ঞানী পতঙ্গটির ডিএনএ পরীক্ষাও করেন। তা থেকেও নিশ্চিত হয় যে সেটি জুরাসিক যুগেরই পতঙ্গ।

বিজ্ঞানী তাঁর ছাত্রদের দেখান যে কীভাবে পতঙ্গটির ডানা তাঁকে আকৃষ্ট করে। যা থেকে এমন এক বিরল খোঁজ পান তিনি।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026