Sports

কামড় খেলেন শচীন তেন্ডুলকরের ছেলে

শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুন এখন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম পেসার। এই তরুণ বোলারকে জীবনে এক কঠিন সময়ের মধ্যে পড়তে হল।

অর্জুন তেন্ডুলকর মুম্বই ইন্ডিয়ান্স দলের এক সদস্য। একাধিক ম্যাচে সুযোগও পেয়েছেন তিনি। নিজেকে কিছুটা প্রমাণও করেছেন। ছেলের বোলিং ড্রেসিং রুম থেকে দেখেছেন শচীন নিজে। যিনি মুম্বই ইন্ডিয়ান্স দলের অংশও।

ছেলের সফল বোলিং বাবার মুখের হাসি চওড়াও করেছে। এবার আইপিএল-এ মুম্বইয়ের হয়ে একাধিক ম্যাচে নেমেছেন অর্জুন। উইকেটও পেয়েছেন। নেটেও নিয়মিত ঘাম ঝরান এই তরুণ। কিন্তু গত ১৩ মে তাঁর জীবনের এই সাফল্যের মুহুর্তে দাগ ফেলে দিল এক ভীষণ কামড়।

লখনউ সুপার জায়ান্টস-এর তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে অর্জুন তেন্ডুলকর দেখা করতে এসেছিলেন যুধবীর সিংয়ের সঙ্গে। ২ জনের মধ্যে কথা হওয়ার সময় অর্জুন জানান তাঁকে গত ১৩ মে একটি রাস্তার কুকুর কামড়ে দিয়েছে।

কামড় এতটাই ভোগাচ্ছে যে নেটেও বল করতে পারছেন না অর্জুন। এটা অবশ্যই এক তরুণ প্রতিভার জন্য এই সময় বড় একটা খুশির খবর নয়।

সোশ্যাল মিডিয়ায় অর্জুনকে কুকুরে কামড়ানোর খবর ছড়ানোর পর অনেকেই অর্জুনের দ্রুত আরোগ্য চেয়ে প্রার্থনা করেছেন। বাবা ক্রিকেটের এক অনন্য প্রতিভা। তাঁর ছেলের কাছে তাই প্রত্যাশাও কিছুটা বেশি। তুলনা হচ্ছে তাঁর বাবার সঙ্গে।

যদিও অর্জুন বোলার এবং শচীন ব্যাটার হিসাবে জগৎবিখ্যাত। তবু প্রতিভার তুলনা তো এসেই পড়ছে। ফলে নিজেকে তুলে ধরার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ তাঁর বাবার সঙ্গে তুলনা। তাই অর্জুনকে আরও সফল হয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। তার আগে তাঁর এখন দরকার দ্রুত আরোগ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026