Entertainment

সলমন খানের সঙ্গে নাকি তুমুল ঝগড়া, তাও কি করলেন অর্জুন কাপুর

বলিউড সুপারস্টার সলমন খানের সঙ্গে নাকি তাঁর প্রবল ঝগড়া। তারপরেও পাঠান-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দকে সঙ্গে করে কি করলেন অর্জুন কাপুর।

অভিনেতা অর্জুন কাপুরকে দেখা গেছে বেশ কয়েকটি সিনেমায়। ইশকজাদে, কি অ্যান্ড কা সহ অনেকগুলি সিনেমায় তাঁর অভিনয় নজর কেড়েছে। সেই অর্জুন কাপুরের সঙ্গে নাকি প্রবল ঝগড়া সলমন খানের। ঝগড়ার কারণ অবশ্য তেমন পরিস্কার নয়।

কান পাতলে শোনা যায় অর্জুন কাপুর নাকি এক সময় সলমন খানের বোন অর্পিতা খানের সঙ্গে প্রেম করছিলেন। পরে সেই প্রেম ভেঙে যায়। এখন আবার সলমন খানের ভাই আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন অর্জুন।

ফলে অর্জুন নামটা একাধিকবার সলমন খানের পরিবারের সঙ্গে জড়িয়েছে। আর তা তিক্ততাই বাড়িয়েছে। সেটাই নাকি সলমন খানের সঙ্গে অর্জুন কাপুরের ঝগড়ার মূল কারণ।

এমনটাই রটনা। সলমনের সঙ্গে অর্জুন কাপুরের এই ঝগড়ার পরও কিন্তু পাঠান সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দকে সঙ্গে নিয়ে একটি কাজ করলেন অর্জুন কাপুর।

অর্জুন কাপুর ও সিদ্ধার্থ আনন্দকে একসঙ্গে সিনেমা দেখতে দেখা গেল। আর সে সিনেমার নাম টাইগার ৩। দক্ষিণ মুম্বইয়ের একটি সিনেমা হলে ২ জনকে একসঙ্গে দেখা যায় টাইগার ৩ দেখতে।

প্রসঙ্গত দিওয়ালীতে মুক্তি পেয়েছে সলমন খানের টাইগার ৩। যে সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে ২ বলিউড সুপারস্টার শাহরুখ খান ও হৃতিক রোশনকে।

এছাড়াও দেখা গেছে বলিউড তারকা ইমরান হাশমিকে। সেই সলমন ক্যাটরিনা অভিনীত টাইগার ৩ হলে বসে দেখলেন অর্জুন কাপুর। যে খবর ছড়িয়ে পড়তে সময় নেয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026