Entertainment

বলিউড তারকা অর্জুন কাপুরের দেহে থাবা বসাল করোনা

বলিউডে এক এক করে বেশ কয়েকজন করোনায় কাবু হলেন। সেই তালিকায় নতুন করে সংযোজিত হল আর এক নায়কের নাম।

মুম্বই : তাঁর করোনা ধরা পড়েছে। পরীক্ষার ফল পজিটিভ। তাই এটা তিনি তাঁর দায়িত্ব মনে করেন যে তা সকলকে জানিয়ে দেওয়া। তিনি সংক্রমণের শিকার হলেও তিনি ভাল আছেন। উপসর্গহীন অবস্থায় রয়েছে তাঁর শরীর। চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শে তিনি আপাতত বাড়িতে আলাদা রয়েছেন। নিভৃতে রয়েছে। আইসোলেশনে রয়েছেন। এদিন নিজের ইন্সটাগ্রাম পোস্টে এমনই জানিয়েছেন বলিউড তারকা অর্জুন কাপুর।

করোনা ধরা পড়লে এবং তা মৃদু বা উপসর্গহীন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাড়িতেই থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। নিভৃতবাসে বাড়িতে থেকে অনেকেই সুস্থও হয়ে উঠছেন। অর্জুন কাপুরও সেই পথেই হেঁটেছেন। আপাতত বাড়িতেই আলাদা রয়েছেন তিনি। হয়তো প্রয়োজন পড়লে হাসপাতালে ভর্তি হতে হবে। অর্জুন এদিন আরও বলেন সকলকে এই অবস্থায় তাঁর পাশে থাকার জন্য আগাম ধন্যবাদ। তিনি এও জানিয়েছেন যে তাঁর শরীর কেমন থাকে তার প্রতিটি আপডেট তিনি দিতে থাকবেন।

বলিউড তারকা অর্জুন কাপুর আরও লিখেছেন এই সময়টা ভীষণভাবে অস্বাভাবিক ও নজিরবিহীন। তারমধ্যে দিয়েই সকলে যাচ্ছেন এখন। তবে একদিন মানবতার জয় হবেই। মানবতা একদিন এই ভাইরাসকে পরাজিত করবেই। অর্জুন কাপুরের এই পোস্টের পর অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন। যে তালিকায় রয়েছেন তাঁর ভাই অভিনেতা হর্ষবর্ধন কাপুর, অভিনেত্রী লিসা হেডন, অভিনেত্রী নিমরত কউর সহ অনেকে।

হালে এই নিউ নর্মাল পরিস্থিতিতে অর্জুন কাপুর শুরু করেছিলেন শ্যুটিংয়ের কাজ। তাঁর এখনও নাম স্থির না হওয়া একটি সিনেমার শ্যুটিং করছিলেন তিনি। যে সিনেমায় তাঁর বিপরীতে নায়িকা হিসাবে রয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। প্রসঙ্গত বলিউডের বেশ কয়েকজন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। যে তালিকায় রয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চনও। অমিতাভ বচ্চন সহ তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চন, তাঁর পুত্রবধূ অভিনেত্রী ঐশ্বর্য রাই ও তাঁর নাতনি, একে একে সকলেই করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। অবশ্য সকলেই এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026