Entertainment

মালাইকাকে নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন অর্জুন

‘ছাঁইয়া ছাঁইয়া’ খ্যাত মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের যে প্রেমের সম্পর্ক রয়েছে তা বহুচর্চিত। কিন্তু সেটা অর্জুন বা মালাইকা কেউই স্বীকার করছিলেন না। ফলে সবাই সব বুঝছিলেন বটে, কিন্তু সম্পর্কটায় সিলমোহর পরছিল না। এবার সব লুকোচুরির পর্দা সরিয়ে অর্জুন কাপুর কার্যত মেনে নিলেন যে তিনি মালাইকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আসলে অর্ধেক কাজ মালাইকা আগেই সেরে রেখেছিলেন। মালদ্বীপে অর্জুনের সঙ্গে ছুটি কাটানোর একটা ছবি সোশ্যাল সাইটে প্রকাশ করেন মালাইকা। অর্জুন কাপুরকে জন্মদিনের অনেক ভালবাসা সহ তিনি লেখেন এটা আমার পাগল, অসাধারণ মানুষটার জন্য। এখানেই মোটামুটি জল্পনায় ইতি টানার মত খোরাক দিয়ে দিয়েছিলেন মালাইকা। তবু যেটুকু নিশ্চয়তা বাকি ছিল সেটা পূরণ করলেন অর্জুন কাপুর নিজে।

অর্জুন কাপুর ও মালাইকা অরোরা এখন নিউ ইয়র্কে। সেখানে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে একটি ক্যান্ডল লাইট ডিনারে গিয়েছিলেন দুজনে। তার ছবি অবশ্য প্রকাশ করেননি কেউ। তবে অর্জুন কাপুর একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে একটি হৃদয়ের মত দেখতে ব্যাগ দিয়ে মুখ ঢেকে রেখেছেন এক মহিলা। তিনি যে মালাইকা অরোরা তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। সেই ছবি প্রকাশ করে অর্জুন লেখেন ওর কাছেই রয়েছে আমার হৃদয়। আর কিছু বুঝতে বাকি রইল কী!

মালাইকা অরোরা অর্জুন কাপুরের চেয়ে অনেকটাই বয়সে বড়। মালাইকার বিবাহিত জীবনও অনেক দিনের। সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহিত জীবন কেটেছে। টিনসেল টাউনে কান পাতলে শোনা যায় আরবাজ খানের সঙ্গে সংসার করার সময় থেকেই হাঁটুর বয়সী অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক গড়ে ওঠে। যা নিয়ে অর্জুনের বাবা বনি কাপুরের প্রবল আপত্তি ছিল। তারপর বেশ কিছুদিনের দূরত্ব। এরমধ্যে আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহবিচ্ছেদ হয়ে যায়। যার কারণও নাকি অর্জুনই ছিলেন। সেই বিবাহবিচ্ছেদের পর ঝাড়া হাতপা মালাইকা চুটিয়েই ঘোরাঘুরি শুরু করেন অর্জুন কাপুরের সঙ্গে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026