প্রাচীন সেই প্রসাধনী বাক্স, ছবি – সৌজন্যে – ফেসবুক – @PetrifiedForestNPS
মাটির তলায় কত কিছুই তো হারিয়ে যায়। যার কিছু পাওয়া যায়। বাকিটা মাটির গর্ভেই পড়ে থাকে। তেমনই একটি পাত্র মিলল মাটি খুঁড়ে।
পাত্রটি ধাতব। তাতে জংও ধরে গেছে। বন্ধ করা পাত্রটির ভিতরে ঠিক কি রয়েছে তা পরিস্কার ছিলনা। অবশেষে সেটি খুলতে জানা গেল সত্যটা।
পাত্রের মধ্যে শুকনো কিছু পদার্থ দেখতে পাওয়া যায়। সেটি পরীক্ষা করতে জানা যায় ওটি আসলে সাজার উপকরণ। মহিলা সাজতে ওই উপকরণ ব্যবহার করতেন। মেটে রংয়ের ওই কসমেটিক্স এতটাই শুকিয়ে গিয়েছিল যে তা টুকরো টুকরো হয়ে গেছে কৌটোর মত পাত্রটিতে।
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি জাতীয় উদ্যানে মাটি খোঁড়ার সময় সেটি পাওয়া যায়। সেটি উদ্ধারের পর সেখানে উপস্থিত আধিকারিকরাই পুরোটা পরীক্ষা করে দেখেন।
তাঁরা জানিয়েছেন, ওই অরণ্য ঘেরা জায়গায় হাওয়েল পরিবার বাস করত। সেখানেই ছিল তাদের বাড়ি। সময়টা খুব পুরাতন না হলেও ১০০ বছর পার করেছে। সে সময় হাওয়েল পরিবারের মহিলারাই এই প্রসাধনী ব্যবহার করতেন বলে মনে করা হচ্ছে।
আধিকারিকরা মনে করছেন সে সময় এমন জঙ্গলে ঘেরা জায়গাতেও মহিলারা কী ধরনের প্রসাধনী ব্যবহার করতে অভ্যস্ত ছিলেন তার একটা ইঙ্গিত এই কৌটো খুলে পাওয়া প্রসাধনী থেকে জানা যাতেই পারে। প্রজন্মের পর প্রজন্ম ধরে মহিলাদের প্রসাধনী ব্যবহারের বদলও এই প্রসাধনী থেকে পরিস্কার হবে।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…