আশ্চর্য রক্ষা পাওয়া চিংড়ি, ইউটিউব স্ক্রিনগ্র্যাব
চিংড়ি মাছের কপাল! শুনতে একটু অবাক লাগলেও এটাই তো হল! চিংড়ির হঠাৎ কপাল খুলে গেল। ফলে তা রান্না হতে গিয়েও হল না। বরং তা ফিরে গেল জলে। যেখানে সে নিশ্চিন্তে বাকি জীবন কাটাতে পারবে।
রেস্তোরাঁয় লবস্টার বা গলদা চিংড়ির চাহিদা থাকে। সে ভারতে হোক বা বিদেশে। চিংড়ির জিভে জল আনা ডিশ মানুষের রসনা তৃপ্তির এক অন্যতম হাতিয়ার।
চিংড়ির চাহিদার কথা মাথায় রেখে রেস্তোরাঁগুলিও চিংড়ির মজুত ঠিক রাখে। বিশেষত সেসব রেস্তোরাঁ যারা চিংড়ির বিভিন্ন পদের জন্য বিখ্যাত।
এমনই একটি রেস্তোরাঁয় বাকি চিংড়ির সঙ্গে এসেছিল চিংড়িটা। গাঢ় ঝলমলে কমলা রং তার। রূপে সে বাকি চিংড়িদের চেয়ে আলাদা। চিংড়িটাকে দেখলেই চোখ জুড়িয়ে যায়।
এমন একটি উজ্জ্বল কমলা রংয়ের চিংড়ি তোলা হয়েছিল একটি অর্ডারের রান্না প্রস্তুত করার জন্য। কিন্তু রেস্তোরাঁর লোকজন তার রূপে এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে রান্না ভুলে তাকে হাতে নিয়ে ভিডিও করে ফেললেন তাঁরা।
সকলে কার্যত কাজ ফেলে হুমড়ি খেয়ে পড়েন চিংড়ির রূপ দেখতে। চিংড়ির রূপে মুগ্ধ রেস্তোরাঁর কর্মীরা স্থির করেন এই চিংড়িকে তাঁরা রান্না করতে পারবেননা। তাকে রান্না না করে রেস্তোরাঁর তরফ থেকে তুলে দেওয়া হল একটি অ্যাকোয়ারিয়ামের হাতে।
সেখানে অ্যাকোয়ারিয়ামের জলে আপাতত এই কমলা চিংড়ি মহানন্দে ভেসে বেড়াচ্ছে। জীবনের দেওয়া রং তাকে এ যাত্রায় বাঁচিয়ে দিল। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি রেস্তোরাঁয়।
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…