স্মার্টওয়াচ, প্রতীকী ছবি
এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেন তিনি। হয়তো বাঁচতেন না, যদিনা হাতে ঘড়িটা পরে থাকতেন। মনে হতেই পারে যে একটা হাতঘড়ি সময় দেখার কাজে আসতে পারে, কিন্তু প্রাণ রক্ষা করল কীভাবে?
ঠিক সেটাই হয়েছে। হাতঘড়িটা না থাকলে মহিলা প্রাণে বাঁচতে পারতেন না। কী হয়েছিল ঘটনাটা?
ওই মহিলা জানিয়েছে তিনি রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। সে সময় হাতঘড়িতে একটি অ্যালার্ম বেজে ওঠে। দ্রুত ঘড়ির দিকে তাকিয়ে মহিলা দেখেন সেখানে লেখা রয়েছে তাঁর হার্টবিট সেই মুহুর্তে ১৭৪ রয়েছে। ঘড়ি এটাও বলে যে দ্রুত যেন তিনি চিকিৎসকের পরামর্শ নেন।
এটা দেখার পর সময় নষ্ট না করে মহিলা দ্রুত হাসপাতালে পৌঁছন। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক পরীক্ষা করতে একগুচ্ছ টেস্ট করেন। যার মধ্যে ছিল ইলেকট্রোকার্ডিওগ্রাম।
এটাও জানা গেছে যে ঘড়ি জানান না দিলে হয়তো মৃত্যুও হতে পারত ওই মহিলার। তিনি হৃদরোগে আক্রান্ত হতে পারতেন।
বিষয়টি নিজেই জানিয়েছেন মার্কিন মুলুকের অ্যারিজোনার বাসিন্দা ওই মহিলা। এখন অনেক স্মার্ট ঘড়ি এসেছে যা সময় জানানো ছাড়াও অনেক দরকারি তথ্য প্রদান করে। ওই মহিলার হাতে ছিল একটি অ্যাপল ওয়াচ।
এমন ধরনের ঘড়ির এখন ব্যবহার বাড়ছে। স্মার্ট ঘড়ির প্রতি মূলত নতুন প্রজন্মের আকর্ষণ প্রশ্নাতীত। তবে এই ধরনের স্মার্ট ওয়াচ সব বয়সের মানুষের জন্যই উপকারি হয়ে উঠতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…