Entertainment

সমঝোতা তবে হয়েই গেল, সলমনের হয়ে এই প্রথম গান গাইতে চলেছেন অরিজিৎ সিং

একজন বলিউড সুপারস্টার। অন্যজন আপাতত গানের জগতে উজ্জ্বলতম তারকা। তাঁদের মনোমালিন্য এবার সুরে মিটতে চলেছে। সুপারস্টারের লিপে প্রথম গান গাইছেন অরিজিৎ।

বলিউডে অরিজিৎ সিং এমন এক নাম যাঁর গলা পুরুষ নেপথ্য কণ্ঠে এখন তুলনাবিহীন। তাঁর গান মানেই তা দেশের মানুষের মন ছুঁয়ে যায়। এমন এক গায়ক তাঁর হয়ে গান গাইবেন এটা সব অভিনেতাই চান। কিন্তু এক বলিউড তারকা সেটা গত ১০ বছর ধরে এড়িয়ে এসেছেন।

হয়তো বুঝেছেন অরিজিৎ গান গাইলে তাঁর ভাল, কিন্তু জিদ সামনে রেখে নিজেকে অরিজিতের থেকে দূরে রেখেছিলেন। অবশেষে সেই ১০ বছরের জমাট বরফ গলল। এবার তাঁর হয়ে প্রথম গান গাইতে চলেছেন অরিজিৎ সিং।

সলমন খান সেই সুপারস্টার যিনি অরিজিৎ সিংকে তাঁর সিনেমায় গান গাইতে দেননি। অবশেষে অরিজিতের সঙ্গে সলমনের সেই মনোমালিন্য মিটেছে বলেই মনে করছে বলিউড।

কারণ সলমনের টাইগার ৩ সিনেমায় গান গাইতে চলেছেন অরিজিৎ সিং। ২টি গান গাইবেন তিনি। সলমন খানের লিপে তাঁর প্রথম গান দেখা যাবে সলমন ও ক্যাটরিনা অভিনীত টাইগার ৩ সিনেমায়।

সলমন খানের সঙ্গে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিতের মনোমালিন্যের শুরু। যা মুছে ২ জনকে এক করতে চলেছে টাইগার ৩। এই মিলনকে দারুণ এক যুগলবন্দি হিসাবেই মনে করছেন বলিউডের বিখ্যাত সুরকার প্রীতম।

২ মহাতারকা যখন এক হন তখন একটা দারুণ কিছু তৈরি হয় বলেই মনেই মনে করছেন প্রীতম। প্রসঙ্গত আগামী ১২ নভেম্বর মুক্তি পেতে চলেছে টাইগার ৩। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026