Sports

আজব ক্ষেতে ভুট্টার চারা বড় হতেই হয়ে গেল লিওনেল মেসি

ছিল ভুট্টার চারা। তা একটু বড় হতেই বদলে গেল মেসিতে। এমন এক আজব দৃশ্য প্রত্যক্ষ করলেন সকলে। যা আকাশ থেকে স্পষ্ট।

আর্জেন্টিনা দেশটা অত্যন্ত সুফলা। সেখানে ক্ষেত জমি ভরে থাকে ফসলে। ভুট্টা আবার সেখানকার অন্যতম শস্য। সেই ভুট্টার ক্ষেতেই ঘটল ঘটনাটা।

ভুট্টার বীজ রোপণ করেছিলেন কৃষকরা। ব্যবহার হয়েছিল উন্নত প্রযুক্তিও। সেই ভুট্টার বীজ থেকে চারা জেগে ওঠে। তারপর সেই চারা ক্রমে একটু বড় হয়।

আর এই বড় হতেই এক আজব কাণ্ড প্রত্যক্ষ করলেন সকলে। যা খুব পরিস্কার করে বোঝা গেল আকাশ পথে বা একটু উঁচু থেকে।

দেখা গেল এক বিশাল ক্ষেতের মাঝে ভুট্টার অগুন্তি গাছের সাজে সেজে ফুটে উঠেছেন লিওনেল মেসি। যাঁকে এখন কার্যত এক মহাপুরুষের চোখে দেখছেন ফুটবল পাগল আর্জেন্টিনাবাসী।

যে মেসি তাঁদের ঘরে এবার বিশ্বকাপ এনে দিয়েছেন। তাঁকে কীভাবে সম্মান জানানো যায় তা খুঁজে পাচ্ছেন না আর্জেন্টিনার মানুষ। তাই এবার অ্যালগোরিদমের সহায়তায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে ১টি বিশাল ভুট্টা ক্ষেতে বীজ রোপণ করা হয়েছিল যাতে ভুট্টা চারা একটু বড় হলেই ফুটে ওঠে মেসির মুখ।

আর ঠিক সেটাই হয়েছে। বিশাল ক্ষেত জমির মাঝে ঝলমল করছে অতিকায় এক মেসির মুখ। আর্জেন্টিনার সেন্ট্রাল করডোবা প্রদেশের লস কন্ডোরেস-এর ক্ষেতে এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করতে বহু মানুষ হাজির হচ্ছেন। একটু উপরে উঠতে পারলেই স্পষ্ট দেখা যাচ্ছে লিওনেল মেসিকে। যাঁকে এবার এভাবেই সম্মান জানালেন একদল কৃষক।

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026