দিয়েগো মারাদোনা, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
দিয়েগো মারাদোনার অকাল প্রয়াণ ফুটবল প্রেমীরা অনেকেই মেনে নিতে পারছেন না। তবে যা বাস্তব তাকে তো মেনে নিতেই হয়।
মারাদোনার মৃত্যুর এখনও ৬ মাসও হয়নি। তাঁর মৃত্যু নিয়ে কিন্তু রহস্য এখনও জীবিত। ইতিমধ্যেই সরকারপক্ষের আইনজীবীরা মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক, তাঁর মনোরোগ বিশেষজ্ঞ ও তাঁর নার্সিং স্টাফদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছেন।
মারাদোনার চিকিৎসক লিওপোলদো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনা কোসাচভ এবং তাঁর নার্সিং স্টাফদের বিরুদ্ধে হওয়া এই অভিযোগ প্রমাণ হলে তাঁদের ৮ বছর থেকে ২৫ বছর পর্যন্ত কারাবাস হতে পারে।
মোট ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই তদন্তকারীদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই ৭ জন দেশ ছেড়ে যেতে পারবেন না। মে মাসের শেষ থেকেই তাঁদের জেরার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
গত বছর নভেম্বর মাসে ৬০ বছর বয়সে প্রয়াত হন দিয়েগো মারাদোনা। শুধু আর্জেন্টিনা বলেই নয়, গোটা বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল এই খবর শুনে।
মৃত্যুর কিছুদিন আগেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। যা সফলও হয়েছিল। ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন মারাদোনা। তারপরই আচমকা তাঁর মৃত্যু হয়।
মারাদোনার মৃত্যুর পিছনে চিকিৎসকদের গাফিলতি দেখছে এক্সপার্ট কমিশন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…